টাকিতে ভোট প্রচারে বিজেপি প্রার্থী রেখা পাত্র
নিউজ ডেস্ক ব্যুরো :- বসিরহাট লোকসভা তে জিতলে টাকিতে থমকে থাকা কাজ গুলো সম্পূর্ণ করবো, বললো বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি আরো বলেন, সন্দেশখালিতে দিনের পর দিন মা-বোনেরা যেভাবে অত্যাচারিত হয়েছে, সারা জীবন তাদের পাশে থাকবো। আজ উত্তর ২৪ পরগনার টাকি প্রাচীন কুলেশ্বরী কালী মন্দিরে প্রথমে মা কালীর পায়ে পূজো দিয়ে,তারপরে জনসংযোগের কাজ সারেন রেখা পাত্র। টাকিতে একাধিক মানুষের সাথে কথা বলেন তিনি। টাকিতে যেসব কাজ বাকি আছে, জিতে আসতে পারলে তিনি তা করবেন বলেও জানান।

