Sunday, April 19, 2026
- Advertisement -

টেক্সাস শহরে উন্মোচিত হলো ‘স্ট্যাচু অফ ইউনিয়ন’ – ৯০ ফুটের হনুমান মূর্তি

- Advertisement -

 

টেক্সাস শহরে উন্মোচিত হলো ‘স্ট্যাচু অফ ইউনিয়ন’ – ৯০ ফুটের হনুমান মূর্তি

ভারতের বাইরে সবচেয়ে বড়ো মূর্তি, আর আমেরিকার তৃতীয় বৃহত্তর মূর্তি। স্ট্যাচু অফ লিবার্টি (১৫১ ফুট) এবং পেগাসাস অ্যান্ড ড্রাগনের (১১০ ফুট) পরেই। এটা টেক্সাসে বসবাসকারী হিন্দু ভক্তদের দ্বারা স্থাপনা করা হয়েছে। টেক্সাসের সুগারল্যান্ড এলাকায় রয়েছে শ্রী অষ্টলক্ষ্মী মন্দির। এই মন্দির-প্রাঙ্গনেই স্থাপন করা হয়েছে নতুন মূর্তিটিকে। গত ১৫-১৮ আগস্ট অবধি সেখানে ছিল প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ভগবান রাম ও মা সীতার পুনর্মিলনে ভগবান হনুমানের ভূমিকার কথা মাথায় রেখে মূর্তির নামকরণ করা হয়েছে ‘স্ট্যাচু অফ ইউনিয়ন’।

মন্দির কর্তৃপক্ষ জানায়, ভক্তদের অনুপ্রেরনে তৈরী হয় এই মূর্তি। মূর্তিটি তৈরির পিছনে বড় ভূমিকা নিয়েছেন চিন্না জিয়ার স্বামীজির। যিনি পদ্মভূষণপ্রাপ্ত বেদজ্ঞ পণ্ডিত বটে। উত্তর আমেরিককে আধ্যাত্মিক কেন্দ্র হিসেব গড়ে তুলতেই এই প্রয়াস, জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এদিন হনুমান মূর্তি উন্মোচনের সময় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। ৭২ ফুটের ফুলের মালা পরানো হয় বজরংবলীর গলায়। একটা অসাধারণ ঘটনার সাক্ষী থাকলো সেদিনের টেক্সাসেস মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments