Tuesday, April 21, 2026
- Advertisement -

ট্রাম্পের শপথগ্রহণ – সেজে উঠেছে আমেরিকা 

- Advertisement -

 

ট্রাম্পের শপথগ্রহণ – সেজে উঠেছে আমেরিকা

আমেরিকার ৪৭ তম প্রধানমন্ত্রী হিসাবে আগামী আগামী ২০ তারিখ দ্বিতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে সেজে উঠেছে সমস্ত আমেরিকা।

ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে কমতি নেই কিছুরই। নিরাপত্তা চাদরে ঢেকেছে রাজধানী। বিশ্বনেতাদের সাদরে আমন্ত্রণ জানাতে সাজিয়ে তোলা হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ শহর ও বিমানবন্দরগুলিকে। আর এত সব জাঁকজমকের জন্য বিরাট বাজেট তৈরি করেছে ট্রাম্পের উদ্বোধনী কমিটি। আর সেই বাজেটের কার্যত খরচ মেটাচ্ছে শিল্প সংস্থাগুলি। একটি সমীক্ষা অনুযায়ী, এখনও অবধি দেশের ছোট-বড় কোম্পানির আর্থিক সাহায্য মাধ্যমেই ১৭০ মিলিয়ন মার্কিন ডলার তুলে ফেলেছে উদ্বোধনী কমিটি। যা ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। ২০২১ সালে বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য এত ‘চাঁদা’ তুলতে পারেনি উদ্বোধনী কমিটি। পরিসংখ্যান বলছে, সেই বছর মোট ৬২ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য পেয়েছিল বাইডেনের কমিটি।

আমেরিকার ৪৭ তম রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের তরফ থেকে প্রতিনিধি হিসাবে যাবেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ট্রাম্পের ডাকে সাড়া দিয়েই সেদেশে পাড়ি দেবেন তিনি। ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে জাঁকজমকের কোনও কমতি নেই। দেশের নতুন রাষ্ট্রপতিকে আর কয়েক দিনের মধ্যেই বরণ করে নেবে জনগণ। আন্তর্জাতিক ময়দানে ট্রাম্প পুরনো খেলোয়াড় হলেও তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান থেকে অনুষ্ঠান থেকে কোনও ভাবেই নিজেদের বিরত রাখতে চান না বিশ্বনেতারা। আর সেই বিষয়টি খুব ভাল করেই জানেন এই সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তাই বছর বছর ধরে চলা রীতিকে ভেঙেই বিশ্বনেতাদের দুয়ারে আমন্ত্রণ পত্র পাঠিয়ে দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments