Monday, April 20, 2026
- Advertisement -

তরুনিকে প্রেমের প্রস্তাব দিয়ে এক বৃদ্ধকে মার খেয়ে ভর্তি হতে হলো হাসপাতালে

- Advertisement -

 

তরুনিকে প্রেমের প্রস্তাব দিয়ে এক বৃদ্ধকে মার খেয়ে ভর্তি হতে হলো হাসপাতালে

একে কি বলে প্রেম! প্রেম আর যুদ্ধ কোনো নিয়ম মানে না – এমন কথা প্রচলিত আছে। তাই বলে এমন অসম বয়সের প্রেম খুব একটা দেখা যায় না। এক তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে তরুণীর বন্ধুর মারে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হল বৃদ্ধকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর সাদ্দুগুন্টেপালাতে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। পুলিশ জানাচ্ছে, ওই বৃদ্ধের নাম হীতেন্দ্র কুমার। পেশায় তিনি একজন শাড়ি ব্যবসায়ী। সম্প্রতি এক তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন ওই ব্যবসায়ী। জানা গিয়েছে, তাঁর প্রস্তাবে সম্মতিও দেন তরুণী। ১৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুর এক পার্কে ওই বৃদ্ধ তরুণী ডেকে পাঠান। বৃদ্ধের প্রস্তাবে সাড়া দিয়ে পার্কে নিজের পুরুষ বন্ধুকে নিয়ে হাজির হন তরুণী। তার পরেই ঘটে ধুন্ধুমার কান্ড।

পুলিশ সূত্রে জানা গেছে, পার্কের বেঞ্চে বসে অপেক্ষারত হীতেন্দ্রকে পিছন থেকে হামলা চালায় সিদ্দু নামে ওই যুবক। এলোপাথাড়ি মারা হয় তাঁকে। পাশাপাশি ছুরি দিয়েও কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হীতেন্দ্রকে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে বৃদ্ধের অবস্থা কিছুটা স্থিতিশীল বলে দাবি করেছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে কিছু বছর আগে ওই বৃদ্ধের শাড়ির দোকানে কাজ করতেন ওই তরুণী। সেই পরিচয় থেকেই তাঁকে প্রেমের প্রস্তাব দেন হীতেন্দ্র। যার জেরে পরিকল্পিতভাবে ওই বৃদ্ধের উপর হামলা চালানো হয়। হীতেন্দ্রর অভিযোগের ভিত্তিতে তরুণী ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments