Wednesday, April 22, 2026
- Advertisement -

তীব্র আপুষ্টিতে ভুগছে আফগানিস্তান 

- Advertisement -

 

তীব্র আপুষ্টিতে ভুগছে আফগানিস্তান

নাইজেরিয়ার মতো কয়েকটি আফ্রিকান কান্ট্রি ও আফগানিস্তান এই মুহূর্তে বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্পদের ঠিক মতো বিভাজন না হওয়ায় দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়ে পড়ছে। ‘আমার জন্য এ যেন এক কিয়ামত। আমার খুব কষ্ট হচ্ছে। আমার শিশুসন্তানদের চোখের সামনে মারা যেতে দেখেছি। আমি কোন অবস্থার মধ্য দিয়ে গেছি, তা কি আপনি কল্পনা করতে পারেন?’ কথাগুলো বলছিলেন আফগানিস্তানের আমিনা নামের এক নারী। মায়ের এই কাতর উক্তি থেকেই অনুমান করা যায় আফগানিস্তানের শিশুদের অবস্থা।

নিজের সন্তানদের এই দুর্দশার কারণে চরম ক্ষোভ রয়েছে আমিনার মনে। প্রায় চিৎকার করতে করতে তিনি বলছিলেন, ‘দারিদ্র্যের কারণে আমার শিশুসন্তানেরা মারা যাচ্ছে। তাদের আমি শুকনো রুটি আর সূর্যের তাপে গরম করা পানি ছাড়া কিছু খাওয়াতে পারি না।’

আফগানিস্তানে ৩২ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। বিবি হাজেরা তাদেরই একজন। দেশটিতে ৪০ বছর ধরে চলা যুদ্ধ ও দারিদ্র্যের কারণেই দেখা দিয়েছে অপুষ্টির এই সমস্যা। বর্তমানে সমস্যাটি নজিরবিহীন অবস্থায় পৌঁছেছে। এই মুহূর্তে বিশ্বের সাহায্য না পেলে একটা বড়ো প্রজন্ম প্রায় শেষ হতে বসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments