Monday, April 20, 2026
- Advertisement -

নিমতলা ঘাটের ভাঙন নিয়ে উদ্বিগ্ন মেয়র

- Advertisement -

নিমতলা ঘাটের ভাঙন নিয়ে উদ্বিগ্ন মেয়র

নিউজ ডেস্ক :- কিছুদিন আগেই হঠাৎ উত্তর কলকাতায় গঙ্গার পূর্ব পারে ভাঙন শুরু হয়েছে। তা নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আধিকারিকদের সঙ্গে আগেও আলোচনা করেছেন। আগেই তিনি জানিয়েছিলেন, এই বিষয়ে শ্যামাপ্রসাদ মুখার্জী ট্রাস্ট বা কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন। সেই মতো বুধবার বৈঠকে বসেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হন ববি হাকিম। তিনি খুবই উদ্বেগের সঙ্গে সাংবাদিকদের বলেন, “কলকাতার কয়েক জায়গায় গঙ্গা ভাঙন হচ্ছে। নিমতলা ঘাটে চাঁই ভেঙে পড়েছে। মায়ের ঘাটের দিকে মাটি সরে যাচ্ছে। ঘাটগুলো ঝুলছে। এর জন্য পোর্ট ট্রাস্টের সঙ্গে আজ বৈঠক ছিল। ওরা রাজি হয়েছে। দ্রুত এই ঘাটগুলোর কাজ শুরু হবে। তার সঙ্গে হাওড়া ব্রিজ থেকে বাবুঘাটের দিকের সকল ঘাটগুলিতে সোল প্রটেকশনের মাধ্যমে রক্ষণাবেক্ষণের কাজ করে দেবে। সেক্ষেত্রে পোর্ট ট্রাস্ট আইআইটি খড়গপুরের কাছে টেন্ডার দিয়েছে। তাঁরা কাজ করবেন।” প্রথমিকভাবে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদেরা।

বিপর্যয়টা সামনে আসে পুজোর ঠিক মুখে। প্রায় নাটকীয় ভাবে সবাই লক্ষ করেন ,গঙ্গার ভাঙনে তলিয়ে যায় নিমতলা ঘাটের একাংশ। প্রকাশ্যে আসে সেই ভিডিয়োও। গঙ্গার গ্রাসে তলিয়ে যেতে পারে নিমতলা-বাগবাজার সহ একাধিক এলাকা। তৈরি হয় তেম আতঙ্ক। শুধু তাই নয়, এমনকী নিমতলা ঘাটে রবিঠাকুরের সমাধিক্ষেত্র ঘিরে বাড়ছে উদ্বেগ। সেটিও কার্যত বিপদসীমার মধ্যে। সেই সময়ই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, হাওড়ার দিকের গঙ্গায় ব্যাপক পলি জমায় বদল হয়েছে স্রোতের গতিপথ। তাঁর দাবি ছিল, গঙ্গার স্রোত এসে বারবার ধাক্কা দিচ্ছে কলকাতার দিকের পাড়গুলিতে। আর এর জেরে পাড় ভাঙয় বাড়ছে বিপদ। এখন গুরুত্ব সহকারে দুটো কাজ করতে হবে – হাওড়ার দিকে গঙ্গার পলি কাটা ও গঙ্গার পূর্ব পরের ঘটগুলোর সংস্কার। সেই বিষয়য়েই উদ্যোগে নিয়েছেন মেয়র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments