Monday, April 20, 2026
- Advertisement -

প্রয়াত রতন টাটা – তারপর? খুব সহজেই তাঁর উত্তরাধিকারী বেছে নেওয়া হলো নোয়েল টাটাকে 

- Advertisement -

প্রয়াত রতন টাটা – তারপর? খুব সহজেই তাঁর উত্তরাধিকারী বেছে নেওয়া হলো নোয়েল টাটাকে

স্টাফ রিপোর্টার :- ষষ্ঠীর দিন সকলকে কাঁদিয়ে চির বিদায় নিলেন বিশ্বের অন্যতম সহৃদয়, সমাজসেবী মূলক ব্যবসায়ী রতন টাটা। ইতিহাস সাক্ষী তিনি বিশ্বের বণিক মহলে শুধুই রতন নয়, একজন ‘রত্ন’ হয়েই বেঁচে থাকবেন অনন্তকাল। বুধবার ৮৬ বছর বয়সে পদ্মভূষণ প্রাপ্ত বিশ্ব বরেন্য শিল্পপতি রতন টাটা না ফেরার দেশে চলে যান। বৃহস্পতিবার সরকারি সম্মাননা জানিয়ে মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ভারতের প্রধানমন্ত্রী তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেন।

এবার অনেক প্রশ্নের মধ্যে সামনে এসেছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন – এবার? রতন টাটা অবিবাহিত। তাঁর কোনো পরিবার বা সন্তান নেই। এবার বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তাঁর এই বিশাল সামরাজ্যের দায়িত্ব কে নেবে?

এই অবস্থায় যাঁর নাম এখন দৌড়ে সবার আগে রয়েছে তিনি নোয়েল টাটা। সম্পর্কে রতন টাটার সৎ ভাই। টাটা সন্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নোয়েল নাভাল টাটা গ্রুপের সঙ্গে অন্তত চার দশক ধরে জুড়ে রয়েছেন। টাটা গোষ্ঠী বিপুল বাণিজ্যিক সাম্রাজ্যের ভবিষ্যতের উত্তরাধিকারের সারিতে থাকার জন্য নাম ছিল নোয়েল এন টাটার তিন সন্তানেরও- মায়া টাটা, নেভিল টাটা, লিয়া টাটা। এরা তিনজনই বর্তমানে টাটা গোষ্ঠীর নানা সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

মায়া টাটা হলেন, ব্রিটেনের বেইস বিজনেস স্কুল এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন মায়া। তিনি নোয়েল টাটার ছোট মেয়ে। পেশা জীবন শুরু করেন টাটা ক্যাপিটালের সহযোগী প্রতিষ্ঠান টাটা অপর্চুনিটিস ফান্ডে। টিসিএফ বন্ধ হওয়ার পর টাটা ডিজিটালে চলে আসেন। দুই সংস্থার উত্থানের পিছনে উল্লেখযোগ্য অবদান রয়েছে মায়ার। এছাড়াও টাটা নিও অ্যাপ চালু করেন তিনি। যা টাটা গোষ্ঠীর সমস্ত অ্যাপগুলিকে এক ছাতার তলায় এনেছে। উল্লেখ্য, মায়ার মা আলু মিস্ত্রি হলেন ধনকুবের শিল্পপতি পালোনজি মিস্ত্রির মেয়ে। টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান, প্রয়াত সাইরাস মিস্ত্রি সম্পর্কে তাঁর মামা।

জল্পনার অবসান হল শুক্রবার। রতন টাটার সৎ ভাই নোয়েল টাটাকে সর্বসম্মতিক্রমে টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। নোয়েল টাটা ইতিমধ্যেই টাটা ট্রাস্টের ট্রাস্টি পদে রয়েছেন।

নোয়েল টাটা গত ৪০ বছর ধরে টাটা কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে, নোয়েল টাটা ইন্টারন্যাশনাল, ভোল্টাস এবং টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যানের পদ সামলাচ্ছেন। টাটা স্টিল এবং টাইটান কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যানও তিনি। এছাড়াও স্যার রতন টাটা ট্রাস্ট এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্টেরও সদস্য নোয়েল। স্বাভাবিক কারণেই এই সিদ্ধান্ত নিতে মোটেই সময় লাগে নি বেশি। ৬৭ বছর বয়সী নোয়েল টাটা ব্রিটেনের সাসেক্স ইউনিভার্সিটি থেকে স্নাতক। নেসলেতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পালোনজি মিস্ত্রির কন্যাকে বিয়ে করেছেন নোয়েল টাকা। টাটা সন্সের সিঙ্গল বৃহত্তম শেয়ারহোল্ডার ছিলেন তিনি।

রতন টাটার মৃত্যুর পর স্যার রতন টাটা ট্রাস্ট এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্টের বৈঠকে সর্বসম্মতিক্রমে নোয়েলকে চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাস্টের এই সিদ্ধান্তের পর নোয়েল এখন তার তিন সন্তানকে নিয়ে বিশ্বের ১০০টিরও বেশি দেশে ছড়িয়ে থাকা টাটা গ্রুপের কোটি কোটি ব্যবসা সামলাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments