নিজস্ব প্রতিনিধি, ছাতনা :- এক বেসরকারি কারখানার আইরন বোঝায় ট্রাক গতকাল ছাতনা থানার অন্তর্গত ঝাঁটিপাহাড়ি পেট্রোল পাম্পের নিকট রাত্রি সাড়ে এগারোটা নাগাদ জোড়হীড়ার দিকে যাচ্ছিল। ওই আয়রন বোঝায় ট্রাকের সঙ্গে একটি ছোট গাড়ির ধাক্কা লাগে। ওই ছোটো গাড়িতে যারা ছিল তারা ট্রাকের ড্রাইভারকে নামিয়ে অপহরণ করে পুরুলিয়া দিকে নিয়ে চলে যায়। ট্রাক মালিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ব্যাপারে তদন্তে নামে ছাতনা থানা। তদন্তি নেমে অবহিত ড্রাইভারকে উদ্ধার করে তার মালিকের কাছে পৌঁছে দেয় এবং আসামিদের গ্রেফতার করে। দুই অপরাধী যথাক্রমে সৌমজিৎ গোস্বামী ও আকাশ মিশ্রকে পুলিশ আজ ভোর নাগাদ গ্রেফতার করে এবং বাঁকুড়া জেলা আদালতে পাঠায় ছাতনা থানা পুলিশ।
- Advertisment -

