Monday, April 20, 2026
- Advertisement -

মুখ হঠাৎ ফুলে যাচ্ছে – কিছু নিয়ম মেনে চলুন 

- Advertisement -

 

মুখ হঠাৎ ফুলে যাচ্ছে – কিছু নিয়ম মেনে চলুন

এটা ঠিক ওজন বাড়ার কারণে নয়। অনেক সময় দেখা যায়, হঠাৎ গাল, চোখ, মুখমন্ডল ফুলে যাচ্ছে। এই বিষয়ে চিকিৎসকের কাছে যাওয়ার আগে নিজেই কিছু কাজ করে দেখতে পারেন। প্রথমিকভাবে চিকিৎসকেরা এই পরামর্শই দেবেন। আপনাকে কি কি করতে হবে?

১) শরীরকে ঠিক মতো হাইড্রেড রাখতে দিনে অন্তত আড়াই লিটার জল খান। শরীর সুস্থ রাখতে জল খাওয়া জরুরি। শরীরের কাজ সঠিক ভাবে সম্পন্ন করতে হলে পর্যাপ্ত জল খেতেই হবে। শরীরে জলের পরিমাণ কম গেলে শরীরে নানা দূষিত পদার্থ, সোডিয়াম জমতে থাকে। ফলে মুখ-চোখে ফুলে যেতে পারে।

২) অতিরিক্ত নুন, বিশেষ করে কাঁচা নুন সম্পূর্ণ এড়িয়ে চলুন।

অতরিক্ত নুন খাওয়ার প্রবণতা মুখ থেকে শরীর সবই ফুলিয়ে দিতে পারে। অতিরিক্ত চিনি ও নুন যুক্ত খাবার ওজন বাড়িয়ে দেয়। পাশাপাশি, নুনে থাকা বাড়তি সোডিয়ামও শরীরে জমতে থাকে। যার জেরে মুখ-চোখ ফুলে যেতে পারে।

৩) মুখের মাসাজ বা ফেসিয়াল করলে রক্ত সঞ্চালন যেমন ভাল হয়, তেমনই মুখে বা ত্বকে জমে থাকা দূষিত পদার্থ বা তরলও বেরিয়ে যায়। সঠিক পদ্ধতিতে মাসাজে চোখের নীচে অথবা গালের ফোলা ভাব খানিকটা কমতে পারে।

৪) ঠিকমতো ঘুম না হলেও মুখ-চোখ ফোলা দেখায়। ৭-৮ ঘণ্টা ঘুম শরীরের জন্য জরুরি। ওজন কমানো থেকে হজম ভাল হওয়ার জন্য ঘুম জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments