Thursday, April 30, 2026
- Advertisement -

রাশিয়াকে একঘরে? ভারতের উপর চাপ ফ্রান্সের

- Advertisement -

 

রাশিয়াকে একঘরে? ভারতের উপর চাপ ফ্রান্সের।

TV20 বাংলা : ইউক্রেনের উপর যুদ্ধের তীব্র নিন্দা করে রাশিয়াকে দূরে সরিয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করল ফ্রান্স। বিশ্ব রাজনীতিতে রাশিয়াকে এক ঘরে করে দেওয়ার পেছনে বিশ্বে কূটনীতির বেড়াজাল কিভাবে তৎপর হলো? বুধবার এমনটাই জানা গেল ভারতের বিদেশ মন্ত্রী ও ফ্রান্সের বিদেশমন্ত্রীর বৈঠকের পর।
ভারতের বিদেশ মন্ত্রী এস জয় শংকর ও ফ্রান্সের বিদেশ মন্ত্রী ক্যাথরিন কোলোনা যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন। কোলোনা সেখানে বলেন,”রাশিয়ার ইউক্রেন হামলা শুধু ইউক্রেনবাসীর কাছে নয়, গোটা বিশ্বের কাছেই গভীর উদ্বেগের বিষয়। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কাছ থেকেই এই আক্রমণ এলো। তারা আন্তর্জাতিক সহাবস্থান ও শান্তির নীতি কে দুর্বল করছে। বিশ্ববাসীর কাছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এবং রাশিয়ার সম্পর্কের ইতিহাস আমরা জানি। কিন্তু কার্যকারণ ব্যাখ্যা করে আমরা দেখতেই পারি, কিভাবে এই যুদ্ধ বন্ধ করা যায়।”ভারতের প্রসঙ্গ তুলে ধরে এস জয়শংকর বলেন,”আমরা ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা করেছি। হিংসা বন্ধ করে অবিলম্বে আলোচনা এবং কূটনীতির রাস্তায় ফিরে আসার কথা ধারাবাহিকভাবে বলে আসছি।”
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গা-জোয়ারী নীতির জন্য চীনকেও তীব্র ভাষায় আক্রমণ করতে ছাড়েননি ফ্রান্সের বিদেশমন্ত্রী কোলোনা। তিনি বলেন,”আমরাও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশ এবং চীন আমাদের সবার উদ্বেগ বাড়াচ্ছে। তারা ভারসাম্য নষ্ট করার চেষ্টা করছে।”
ভারত এবং ফ্রান্সের মধ্যে পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে অর্থবহ করে তোলা হবে বলে জানানো হয়েছে। বিশ্বে তৈরি হওয়া খাদ্য সংকটের মোকাবিলায় দুটি দেশের সদর্থক ভূমিকা পালনের কথা বলা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেখা করেছেন বিদেশ মন্ত্রী কোলোনার সাথে। কোলোনার মাধ্যমে মোদি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ‘বন্ধু’ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরকে। কোলোনার সাথে টুইটারে নরেন্দ্র মোদি ছবি পোস্ট করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো মজবুত করার আশ্বাস দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments