Monday, April 20, 2026
- Advertisement -

ল্যান্ডিং গিয়ারে বিভ্রাট, আকাশে আড়াই ঘন্টা ঘুরে বেরিয়ে অনেকটা তেল পুড়িয়ে তারপরে ল্যান্ড করলো 

- Advertisement -

 

ল্যান্ডিং গিয়ারে বিভ্রাট, আকাশে আড়াই ঘন্টা ঘুরে বেরিয়ে অনেকটা তেল পুড়িয়ে তারপরে ল্যান্ড করলো

স্টাফ রিপোর্টার :- এমন ঘটনা খুব বেশি ঘটে না। বিমানে আগুন ধরে যেতে পারে। সেই ভয়েই আড়াই ঘন্টা আকাশে ঘুরে অনেকটা তেল পোড়াতে বাধ্য হলেন পাইলট। আকাশে ওড়ার পরেই ল্যান্ডিং গিয়ারে সমস্যা৷ যার জেরে বড়সড় আশঙ্কা তৈরি হল তামিলনাড়ুর ত্রিচি থেকে শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বিমানকে ঘিরে৷ বিমানটিকে বাধ্য তামিলনাড়ুর তিরুচিরাপ্পল্লি বিমানবন্দরেই জরুরি অবতরণের জন্য ফিরিয়ে আনা হয়৷ কিন্তু সংশয় তৈরী হয় ওই জাতীয় ল্যান্ডিং নিয়ে।

বিমান বিশেষঞ্জরা বলেন, ল্যান্ডিং গিয়ারে বিভ্রাট দেখা দেওয়ায় বিমানটির স্বাভাবিক অবতরণেও সমস্যা দেখা দেয়৷ বাধ্য হয়ে বিমানটিকে বেলি ল্যান্ডিংয়ের জন্য তৈরি করা হয়৷ বিমানে আগুন লেগে যাওয়ার আশঙ্কায় রানওয়ের পাশে ১৮টি দমকলের ইঞ্জিনও প্রস্তুত ছিল৷ অবতরণের আগে আকাশেই চক্কর কেটে বেশ কিছুটা জ্বালানিও শেষ করে ফেলা হয়৷ শেষ পর্যন্ত অবশ্য সব আশঙ্কা কাটিয়ে নিরাপদেই বিমানটি ত্রিচি বিমানবন্দরে অবতরণ করে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments