Monday, April 20, 2026
- Advertisement -

শ্রাবন মাসের শেষ সোমবার, শিবের মাথায় জল ঢালতে গিয়ে পদপিষ্ঠ হয়ে মৃত্যু একজনের।

- Advertisement -

 

শ্রাবন মাসের শেষ সোমবার, শিবের মাথায় জল ঢালতে গিয়ে পদপিষ্ঠ হয়ে মৃত্যু একজনের।

নিউজ ডেস্ক রিপোর্ট :- শ্রাবণ মাস বলে কথা। শ্রাবণ মাসকে হিন্দু মানুষেরা দেবাদিদেব মহাদেবের মাস বলে থাকেন। ফলে সারা মাস ধরে চলে শিবের মাথায় জল ঢালা। আর সেই জল ঢালতে গিয়েই বিহারে মৃত্যু হলো অন্তত ৯ জনের। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। শিবের মাথায় জল ঢালতে ভিড় পুন্যার্থীদের। আর এই ভিড়েই বিপত্তি। শিবের মাথায় জল ঢালতে গিয়ে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৯ জনের। এর মধ্যে ৫ জনই মহিলা। আহত হয়েছেন আরও কমপক্ষে ১২ জন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বাংলায় যেমন তারকেশ্বর মন্দির, বিহারে তেমনই সিদ্ধশ্বর মন্দির! শ্রাবণের শেষ রবিবার রাত থেকেই সেখানে নামে মানুষের ঢল।

মধ্য রাতেই সিদ্ধেশ্বর মন্দিরে শিবের জলাভিষেক হওয়ার সময়ই দুর্ঘটনা ঘটে। মানুষের বিশ্বাস, বিহারের জেহানাবাদে অত্যন্ত জাগ্রত সিদ্ধেশ্বর নাথের মন্দির। সেখানেই মধ্য রাতে এই বিপত্তি ঘটে। পুলিশের তরফে জানানো হয়েছে, রাত ১টার দিকে মন্দিরে শিবের জলাভিষেক শুরু হয়। ভক্তরা হুড়োহুড়ি শুরু করে জল ঢালার জন্য। প্রচণ্ড ভিড়ের চাপেই ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মাটিতে পড়ে যান কয়েকজন পূণ্যার্থী। ভিড়ের চাপে পদপিষ্ট হন তারা। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম আরও ১২ জন। এভাবেই যুগের যুগ ধর্মপ্রাণ মানুষ শুধু বিশ্বাসের উপর ভর করে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু বারণ করছেন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান জেহানাবাদের স্টেশন ইনচার্জ দিবাকর বিশ্বকর্মা। পুলিশ সুপার ও জেলাশাসকও ঘটনাস্থলে পৌঁছেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments