১০০ দিনের কাজের টাকায় দুর্নীতির অভিযোগ তুলে ব্লক অফিসে অভিযোগ গ্রামবাসিদের
নিউজ ডেস্ক :- ১০০ দিনের কাজের টাকায় দুর্নীতির অভিযোগ তুলে গাইঘাটা ব্লক অফিসে এসে অভিযোগ জানালেন উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটার সুটিয়া পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। তাদের এই আন্দোলনে সামিল হয় বিজেপি নেতারা। ১০০ দিনের শ্রমিকদের অভিযোগ কাজের যে ন্যায্য টাকা সেই টাকা তারা পাননি। পাশাপাশি যারা কাজ করেনি তাদের একাউন্টে টাকা ঢোকানো হয়েছে। এই ঘটনায় গাইঘাটা থানার পুলিশ দুজনকে গ্রেফতার করে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে। ধৃতদের নাম প্রসেনজিৎ ঘোষ ও রূপালী ঘোষ।

