Wednesday, April 22, 2026
- Advertisement -

অসাধারণ স্মৃতিশক্তির জন্য ইন্টারন্যাশানাল ও ইণ্ডিয়ান বুক অব রেকর্ডসে জায়গা অঙ্কুশ মাজীর

- Advertisement -

সবেমাত্র তৃতীয় শ্রেণীর ছাত্র অঙ্কুশ মাজী। তার কীর্তি মুগ্ধ করে দিয়েছে সকলকে। বয়স মাত্র 9 বছর।এই বয়সে ইণ্ডিয়ান বুক অব রেকর্ড এবং ইন্টারন্যাশেনাল বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান অর্জন করেছে।এই খুদে 60টি আবিস্কারকের নাম মাত্র এক মিনিটে ঝড়ের গতিতে বলতে পারে। যা শুনলে হয়তো আপনিও অবাক হবেন ।

শুধু তাই নয়, নাচ,গান, কবিতা আবৃত্তি, ছবি আঁকাতেও যথেষ্ট পটু। ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ে পুরস্কার ও সার্টিফিকেটে আলমারী ভর্তি করে নিয়েছে।বাঁকুড়ার বড়জোড়া ব্লকের দেউচা গ্রামে বাড়ি অঙ্কুশের। এই খুদে পড়ুয়ার বাবা সন্দীপ মাজী পেশায় বিদ্যুৎ কর্মী। তিনি পুরুলিয়ার সাওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রে তে কর্মরত। মা টুম্পা মাজী গৃহকর্ত্রী। সেই সুত্রে তারা সাওতালডিহি তে থাকেন।

প্রশ্ন জাগছে এত অল্প বয়সে এতকিছু বিষয় শিখল কী করে অঙ্কুশ ? বাবা-মা জানালেন, ছোট থেকেই মনে রাখার দক্ষতা অঙ্কুশের অনেক বেশি।ওকে একবার বলে দিলেই ও মনে রাখতে পারে সব।

অঙ্কুশ ও তাঁর বাবা-মা খেয়াল করেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট ছেলেমেয়েরা নানান রেকর্ড তৈরি করছে। তা দেখে তাঁরা তাঁদের ছেলের এই কৃতিত্বকে তুলে ধরার জন্য ইন্ডিয়া বুক অব রেকর্ডসে এবং ইন্টারন্যাশনাল বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য অনলাইনে আবেদন করেন।

দুই সংস্থার বিচারে স্থান অধিকার করে নেয় অঙ্কুশ মাজী। পরে তাদের বাড়ির ঠিকানায় পৌঁছায় একটি সার্টিফিকেট, মেডেল সহ বিভিন্ন সামগ্রী।

ছেলের এমন কৃতিত্বের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই খুশি বাবা-মা সহ তার পরিবার এবং এলাকার মানুষজন। গ্রামের বাড়িতে অঙ্কুশ কে নিয়ে আনন্দে মেতে উঠেন পরিবারের লোকজন এবং পাড়া প্রতিবেশী।

খুদে অঙ্কুশের বাবার সূত্রে জানা গেছে-অঙ্কুশের স্মৃতিশক্তি এতটাই প্রখর ছিল যে,একটা কথা একবার বললেই সে মনে রাখতে পারতো। পাশাপাশি নৃত্য এবং আঁকাতেও ছিল পারদর্শী। সোশ্যাল মিডিয়ায় সবার ট্যালেন্ট দেখার পর অঙ্কুশের মধ্যেও জেগে ছিল এক ধরনের সুপ্ত বাসনা। তারপরেই সে এগিয়ে চলে নিজের লক্ষ্যে।

অঙ্কুশের মা সাংবাদিকদের সামনে মুখোমুখি সাক্ষাৎকারে জানিয়েছেন-তিনিও ছেলের সাফল্যে ভীষণ খুশি। তিনি জানিয়েছেন: নাচ,গান,ড্রয়িং, আবৃত্তি সবকিছুর উপরেই অঙ্কুশের আগ্রহ রয়েছে। বড় হয়ে ছেলে যাতে মানুষের মতো মানুষ হয় এটাই তার পরিবারের লক্ষ্য।

অঙ্কুশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমরাও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments