Monday, April 20, 2026
- Advertisement -

আজকের আবহাওয়া আপডেট

- Advertisement -

 

বেশ কয়েকদিন ধরেই দুই বঙ্গে ভালো বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। মাঝে মাঝেই ভিজিয়ে দিয়ে যাচ্ছে সবাইকে। তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে অনেকটা কমে গেছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে দুই বঙ্গে বৃষ্টি চলবে।

বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই অল্পবিস্তর বৃষ্টি হয়েছে (South Bengal Weather)। শুক্রবারও বজায় থাকবে সেই সেই বৃষ্টির ধারা । আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ (South Bengal) দুই দিকেই বৃষ্টি হতে পারে। দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই উত্তরঙ্গের জেলাগুলিও বৃষ্টিতে ভিজতে পারে বলে খবর। উত্তরের কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মৎসজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা। উত্তাল হতে পারে সমুদ্র। আজ দক্ষিণ ২৪ পরগণার কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল আবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। রবিবারও তুমুল বর্ষণ হতে পারে দক্ষিণ ২৪ পরগণায়। সেই সঙ্গেই ভিজতে পারে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। অন্যান্য জেলাতেও মাঝেরি থেকে হাল্কা বৃষ্টির পূর্বাভাস আছে।

হাওয়া অফিস বলছে, উত্তরেও বৃষ্টির প্রবল সম্ভাবনা। আজ দার্জিলিংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গেই উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আগামী ২৮ আগস্ট অবধি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে পাহাড়ে ধস নামার কোনো পূর্বাভাস নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments