আরজি কর হাসপাতালের চিকিৎসকদের দাবি মানল স্বাস্থ্যভবন ।
হাসপাতালের সুপার, অতিরিক্ত সুপার, অধ্যক্ষ এবং চেস্ট মেডিসিনের প্রধানকে বদলি ।
বারাসত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়কে আরজি করের নতুন অধ্যক্ষ করা হল।
বাঁকুড়া মেডিক্যাল কলেজের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে আরজি করের নতুন এমএসভিপি করা হচ্ছে।
আরজি করের নয়া অধ্যক্ষ সুহৃতা পালকে পাঠানো হল বারাসত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করে।
বুলবুল মুখোপাধ্যায়কে আরজি করের MSVP পদ থেকে সরিয়ে ফিজিওলজি ডিপার্টমেন্টে ফেরানো হল।
আরজি করের চেস্ট মেডিসিনের হেড অরুণাভ কে মালদা মেডিক্যালের চেস্ট মেডিসিনের প্রফেসর করে পাঠানো হলো।
অপসারণ করা হয়েছে চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্তচৌধুরীকেও।

