উত্তর ২৪ পরগনার অশোকনগরে অভিনব ‘পান মিষ্টি’
অন্যান্য সমস্ত জিনিসের মতো নানা ধরনের মিষ্টি নিয়ে এখন গবেষণা চলেছে। ট্র্যাডিশোনাল রসগোল্লা, পান্তুয়া, সন্দেসের দিন শেষ। এখন প্রতিদিন তৈরী হচ্ছে অভিনব সব মিষ্টি। সেই মিষ্টিগুলো স্বাদে, গন্ধে ও দেখতে বেশ অভিনব। সেই নতুন মিষ্টির এক নতুন উদাহরণ তৈরী করলো অশোক নগরের এক মিষ্টির দোকান। বাঙালির ভুরিভোজে শেষ পাতে মুখশুদ্ধির জন্য দেওয়া হয় মিষ্টি পান। তবে এবার অশোকনগরের এক মিষ্টির দোকান তৈরি করল অভিনব পান সন্দেশ। যে-কোনও অনুষ্ঠানেই এই পান সন্দেশের চাহিদা তুঙ্গে। মানুষ রসিয়ে আস্বাদ নিচ্ছে সেই পান-সংদেশের।
এই মিষ্টির কারিগরি দক্ষতা বেশ সুন্দর। অনেকটাই পানের মতো দেখতে। মূলত কাজু দিয়ে তৈরি হচ্ছে এই সন্দেশ বলেই জানালেন কারিগররা। দক্ষিণ ভারতীয় কারিগরদের দিয়ে অশোকনগরের ‘মিঠাস’ মিষ্টির দোকান তৈরি করছে এই অভিনব মিষ্টি । ইতিমধ্যেই বহু মানুষ এই মিষ্টির প্রেমে পড়েছেন। পান পাতার রং, ফ্লেভারেও মিলছে পানের স্বাদ। মিষ্টির গায়ে লাগানো তবক আরও আকর্ষণীয় করছে আইটেমটিকে। এই মিষ্টির দাম রাখা হয়েছে মাত্র ১৫ টাকা।

