Saturday, March 14, 2026
- Advertisement -

কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ এক বৃদ্ধ 

- Advertisement -

কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ এক বৃদ্ধ

কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত রায়চক গ্রামের বছর আশির পঞ্চানন মন্ডল। জানা গেছে পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের গৌরা থেকে একটি বাস ছেড়েছিল গত ২৬ তারিখে কুম্ভ মেলার উদ্দেশ্যে। আর সেই বাসে কোলাঘাটের রায়চক গ্রামের পঞ্চানন মন্ডল সহ আরও বেশ কয়েকজন পরিবারের লোকজন সমেত গিয়েছিলেন কুম্ভ মেলায়।তবে জানা যায় ২৯ তারিখ সকাল থেকে পরিবারের লোকজন পঞ্চানন বাবুর কোন খোঁজ পাননি। বাসের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর চালায়, তবে জানা গেছে বাসটি গৌরার উদ্দেশ্যে রওনা দিয়েছে গত কালকেই।এর ফলে পঞ্চানন বাবুর পরিবারের লোকজন রীতিমতো চিন্তায় দিন কাটাচ্ছেন। আজ তিনদিন হলো কোন খোঁজ খবর নেই পঞ্চানন বাবুর। ফলে কি করবেন পরিবারের লোকজন তা ভেবে পাচ্ছেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments