Saturday, March 14, 2026
- Advertisement -

গণেশ চতুর্থীর শুভক্ষণ জেনে নিন পূজার তিথি থেকে চাঁদ না দেখার সময়

- Advertisement -

গণেশ চতুর্থীর শুভক্ষণ জেনে নিন পূজার তিথি থেকে চাঁদ না দেখার সময়

নিউজ ডেস্ক ব্যুরো :- গণপতি বাপ্পা মোরিয়া! ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে পালিত হবে এ বছরের গণেশ চতুর্থী বুধবার, ২৭ আগস্ট ২০২৫। সারা দেশে ঘরোয়া ও মণ্ডপে শুরু হবে গণপতির প্রণপ্রতিষ্ঠা ও পূজার উৎসব। শাস্ত্র অনুযায়ী, মধ্যাহ্নকালের পূজাই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়।

 

পঞ্জিকা অনুযায়ী চতুর্থী তিথি শুরু হচ্ছে ২৬ আগস্ট দুপুর ১টা ৫৪ মিনিটে এবং শেষ হবে ২৭ আগস্ট বিকেল ৩টা ৪৪ মিনিটে। অর্থাৎ ২৭ তারিখই পূজার জন্য সবচেয়ে শুভ দিন। এই দিন মধ্যাহ্ন গণেশ পূজার সর্বোত্তম সময় সকাল ১১টা ০৫/০৬ মিনিট থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। পণ্ডিতদের মতে, এই সময়ে প্রণপ্রতিষ্ঠা ও শোধশোপচার পূজা করলে সর্বাধিক শুভফল লাভ করা যাবে।

 

গণেশ চতুর্থীর একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল চাঁদ না দেখা। শাস্ত্রে উল্লেখ আছে এই দিনে চাঁদ দেখলে মিথ্যা অপবাদ বা কলঙ্কের সম্ভাবনা থাকে। এ বছর চাঁদ দেখা এড়ানোর সময় ২৬ আগস্ট দুপুর ১টা ৫৪ থেকে রাত ৮টা ২৯ এবং ২৭ আগস্ট সকাল ৯টা ২৮ থেকে রাত ৮টা ৫৭ পর্যন্ত।

 

মোদক, লাড্ডু, দূর্বা, লাল ফুল, চন্দন ও শ্রীগণেশের প্রিয় নানা উপকরণ দিয়ে পূজা হবে। মহারাষ্ট্রে যেমন বিশাল আয়োজন হয়, তেমনই কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তেও মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল নামবে।

গণেশ বিসর্জন বা অনন্ত চতুর্দশী নির্ধারিত হয়েছে শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫। পূজার এই পবিত্র সময়ে মন থেকে গণপতির আরাধনা করলে বাধা-বিঘ্ন দূর হয়ে জীবনে সমৃদ্ধি আসবে বলে মনে করছেন জ্যোতিষীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments