ছাত্রীদের অসুস্থতায় পড়ল শোরগোল লাভপুরের হাতিয়া উচ্চ বিদ্যালয়ে
নিজস্ব সংবাদদাতা বীরভূম :- স্কুলের প্লেয়ার লাইন চলাকালীন হঠাৎই শোরগোল পড়ে গেল। লাভপুরের হাতিয়ার উচ্চ বিদ্যালয় স্কুলের সিক্স সেভেন এইট ক্লাসের ছাত্রীরা হঠাৎই প্রার্থনা চলাকালীন অজ্ঞান হয়ে পরল। তারপর হঠাৎ অজ্ঞানের সংখ্যা বাড়তে। লাভপুরের এক স্থানীয় বাসিন্দার থেকে জানা যায় যে, ঠিক একটা নাগাদ স্কুলের কয়েকজন ছাত্রী অসুস্থ হতে থাকে। এবং কয়েকজন সুস্থ হয়ে গেলেও আবারো কয়েকজন কে লাভপুর হাসপাতালে ভর্তি ও করা হয়েছে।
অন্যান্য দিনের মতোই ছাত্রছাত্রীরা স্বাভাবিকের ভাবেই ফুল গিয়ে ছিল। তারপর হঠাৎ ক্লাস সিক্স সেভেন এইট ক্লাসের ছাত্রীরা অজ্ঞান হতে থাকে। স্কুলের একজন বাংলা শিক্ষক বলেন,”প্রথমে যখন স্কুলের প্রার্থনার লাইনে নির্মাল্য বিদ্যালয়ের থেকে যে প্রোগ্রামটা হচ্ছিল সেখান থেকে একজন মেয়ে প্রথমে অজ্ঞান হয়ে পড়ে এবং সে নিজে থেকেই বলে যে সে না খেয়ে আসার ফলে এমনটা হয়েছে” । পর আস্তে আস্তে আরো একজন এইভাবে বলে যে তারও এরকম অসুস্থতা লাগছে এবং তাকে মাথায় জল দিয়ে মুখে হাত পায়ে জল দিয়ে বসানো হয়েছে এবং সে সুস্থতা বোধ করছিল এই ভাবেই আরো কয়েকজন ছাত্রীরা অসুস্থ হতে শুরু করে এবং অজ্ঞান হয়ে যায়। তবে ভাবনার বিষয় এইটাই যে, শুধুমাত্র ছাত্রীদের মধ্যেই এই অসুস্থতা দেখা গিয়েছে। কোন ছাত্রদের মধ্যে এই অসুস্থতার লক্ষণ দেখা যায়নি।
সাধারণভাবে স্থানীয় বাসিন্দা ও স্কুলের শিক্ষকের কাছ থেকে শুনে বোঝা গেল যে ,ছাত্রীরা মূলত না খেয়ে আসা, বমির ভাব ও মাথা ঘুরছিল। অসুস্থ ছাত্রীদের সাইথিয়া সিউড়ি ও লাভপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি কারনে এই বিপুল সংখ্যক ছাত্রী হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছে তা জানা যাচ্ছে না।

