Saturday, March 14, 2026
- Advertisement -

ট্রাফিক রুল ভাঙলে সংযুক্ত আরব আমিরশাহিতে কত টাকা জরিমানা হয়, শুনলে আপনি স্তম্ভিত হবেন 

- Advertisement -

 

ট্রাফিক রুল ভাঙলে সংযুক্ত আরব আমিরশাহিতে কত টাকা জরিমানা হয়, শুনলে আপনি স্তম্ভিত হবেন

ট্রাফিক ঠিকঠাক রাখতে গেলে ট্রাফিকের নির্দিষ্ট নিয়ম থাকতেই হবে। বিশ্বের সব দেশেই তা আছে। ভারতে আবার এক এক রাজ্যে এক এক রকম জরিমানা ও শাস্তির বিধান আছে। ভারতের বেপরোয়া ভাবে গাড়ি চালালে ২০,০০০-২৫,০০০ টাকা অবধি জরিমানা হতে পারে। আর সেই বেপরোয়া গাড়ি চালানোর জন্য যদি কারও, কোনও বড় ক্ষতি হয়ে যায় তাহলে জেল ভ্রমণ করতে হয়।

কিন্তু আপনি কি জানেন এমন এক জায়গা আছে যেখানে বেপরোয়া গতিতে গাড়ি চালালে তার জন্য মাশুল গুণতে হবে তা আপনি কল্পনাও করতে হবে। বেপরোয়া গতিতে গাড়ি চালালে বা ট্রাফিক নিয়ম ভাঙলে প্রায় ১১ লক্ষ টাকা অবধি জরিমানা হতে পারে।

হ্যাঁ, তথ্যটা ১০০ ভাগ ঠিক। সংযুক্ত আরব আমিরশাহিতে প্রচলিত আছে এই নিয়ম। সেখানকার প্রশাসন, ট্রাফিক আইন নিয়ে অত্যন্ত কড়া। কেউ নিয়ম ভাঙলে তাকে ভারতীয় মুদ্রা অনুসারে ১১ লক্ষ টাকা অবধি জরিমানা দিতে হতে পারে। এই জরিমানার অঙ্ক এতটাই বেশি যে ভারতে সেই টাকায় আপনি দুটি গাড়ি কিনে নিতে পারবেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আবুধাবি এবং দুবাইতে বেপরোয়া গাড়ি চালানোর জন্য সংযুক্ত আরব আমিরশাহির মুদ্রা অনুসারে ৫০,০০০ দিরহাম জরিমানা করা হয়। ভারতীয় টাকায় যার পরিমাণ ১১,৭৮,৬২২.৫০ টাকা। এই টাকা দিয়ে আপনি দুটি নতুন গাড়ি কিনতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments