Monday, April 20, 2026
- Advertisement -

ট্রেন চালকের সৌজন্যে মরণ ঘুম থেকে জেগে উঠলেন তিনি 

- Advertisement -

 

ট্রেন চালকের সৌজন্যে মরণ ঘুম থেকে জেগে উঠলেন তিনি

‘তিনি’ হলেন উত্তর প্রদেশের প্রয়াগের এক ব্যক্তি। তার সেই কুম্ভকর্ণের ঘুম দেখে বিস্মিত নাগরিক মহল। জানা যাচ্ছে,রোদের হাত থেকে বাঁচতে ছাতা খুলে রেলের লাইনে মাথা রেখে আরামে ঘুম দিচ্ছেন এক ব্যক্তি। তাঁকে দেখে বোঝার উপায় নেই একেবারে মৃত্যুর দরজার মুখে গা এলিয়ে তিনি আরাম করছেন। ওই লাইন ধরেই আসছিল একটি ট্রেন। দূর থেকে লাইনের উপর ওইভাবে ব্যক্তিকে ঘুমোতে দেখে প্রথমে হর্ন বাজান চালক। তাতে অবশ্য ঘুমে কোনও প্রভাব পড়েনি। তিনি দিব্যি ঘুমের জগতেই আছেন। এর পরে এমারজেন্সি ব্রেক কষে ব্যক্তির থেকে মাত্র কিছু দূরে ট্রেন থামাতে সক্ষম হন চালক। হর্নের শব্দেও তিনি যখন ওঠেননি তখন সন্দেহ হয় চালকের। ট্রেন থেকে নেমে ব্যক্তির গায়ে হাত দিয়ে ডাকতেই ধড়ফড়িয়ে উঠে বসেন তিনি। ট্রেনের ভেতর থেকেই একজন এই দৃশ্য ভিডিও করেন।

সেই ভিডিও দেখে আশ্চর্য নাগরিক মহল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেন থেকে কিছুদূরে ছাতা মাথায় শুয়ে থাকা ব্যক্তির দিকে এগিয়ে যাচ্ছেন চালক। ট্রেনেরই কোনও ব্যক্তি এই ঘটনার ভিডিও করেন। কাছে গিয়ে ওই ব্যক্তিকে ডেকে তোলার পর নিজের গন্তব্যের দিকে রওনা দেয় ট্রেনটি। এদিকে এমন অদ্ভুত ঘুমের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তার নিচে নেটিজেনদের মজার মজার কমেন্ট আছড়ে পড়েছে। কেউ লিখেছেন, ‘ওই লোকো পাইলটকে যমরাজ ক্ষমা করবেন না কোনওদিন।’ কেউ আবার বলেন, তিনি আসলে কুম্ভকর্ণের দোসর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments