Saturday, April 18, 2026
- Advertisement -

দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে সাংবাদিক সম্মেলন

- Advertisement -

 

কাজল মিত্র আসানসোল :- গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মন্ডলকে জামিন দেওয়ার জন্য আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দেওয়ার অভিযোগে সোমবার বিকেলে গ্রেফতার করা হয় পূর্ব বর্ধমান জেলা আদালতের আইনজীবীকে বর্ধমানের বাসিন্দা সুদীপ্ত রায়কে। মঙ্গলবার তাকে আসানসোল জেলা আদালতে পেশ করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ১০ দিনের হেফাজতে চায়। বিচারক তার জামিন নাকচ করে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এদিন আদালতে সুদীপ্তর হয়ে কোন আইনজীবী সওয়াল করেননি।

মঙ্গলবার দুপুরে আসানসোলের কুমারপুরে জিটি রোড লাগোয়া একটি হোটেলে এই ঘটনা নিয়ে বিস্তারিত জানাতে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে ডিসিপি (পশ্চিম) অভিষেক মুদি বলেন, গত ২২ আগষ্ট এই ঘটনা নিয়ে আসানসোল দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে একটি মামলা করে পুলিশ ও ডিডি একযোগে তদন্ত করতে নামে। গত ৮ দিন ধরে পুলিশ আধিকারিকরা বর্ধমানে গিয়ে তদন্ত করে। বিভিন্ন দিক থেকে তদন্ত করা হয়। সেই চিঠির প্রেরক হিসাবে নাম ছিলো পূর্ব বর্ধমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের হেড ক্লার্ক বাপ্পা চট্টোপাধ্যায়ের। বর্ধমানে গিয়ে দু দফায় বাপ্পাকে জিজ্ঞাসাবাদ করে। তার সইয়ের নমুনাও পুলিশ সংগ্রহ করে। বিভিন্ন সূত্র ধরে পুলিশ তদন্ত করেছে। জিজ্ঞাসাবাদে বাপ্পা পূর্ব বর্ধমান জেলা আদালতের আইনজীবীর সুদীপ্ত রায়ের নাম পুলিশকে জানায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments