Thursday, April 30, 2026
- Advertisement -

সংগঠন মজবুত করতে সুনামুখীতে তৃণমূলের বৈঠক ।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : সোনামুখীতে সোনামুখী ব্লকের দশটি অঞ্চলের অঞ্চল সভাপতিদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করলো সোনামুখী ব্লক এবং সোনামুখী শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । সামনেই পঞ্চায়েত নির্বাচন আসছে তাই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো । বুথস্থর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠনকে কিভাবে আরো বেশি মজবুত কিভাবে করা যায় তাই নিয়ে অঞ্চল সভাপতিদের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।

সংগঠন মজবুত করতে সুনামুখীতে তৃণমূলের বৈঠক ।

আপনি কুমারী মমতা বন্দোপাধ্যায় নাকি শ্রীমতি মমতা বন্দোপাধ্যায় প্রশ্ন ছুঁড়ে সরাসরি আক্রমন সৌমিত্রর 

এ দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় , সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি , সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কইমুদ্দিন হাজারী ও অরিজিৎ মল্লিক , সোনামুখী ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মন্দিরা ব্যানার্জি , সোনামুখী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তপনজ্যোতি চট্টোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । এই বৈঠক তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠন মজবুত করবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments