Thursday, April 30, 2026
- Advertisement -

এবার ইডি-র তলবের মুখে অভিষেক বন্দোপাধ্যায় 

- Advertisement -

 

এবার ইডি-র তলবের মুখে অভিষেক বন্দোপাধ্যায়

টিভি ২০ বাংলা ডেস্ক :- পার্থ ,অনুব্রতর পর এবার কয়লা পাচারকাণ্ডের মামলার দরুন অভিষেক বন্দোপাধ্যায়ের কাছে ডাক পড়লো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তবে তলব এবার দিল্লি নয়, কলকাতার সিজিও কমপ্লেক্সে হবে। শুক্রবার সকাল ১১টায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় কে হাজিরার নির্দেশ দেওয়া হয়।
এর আগে কয়লা পাচারকাণ্ডের মামলায় দিল্লিতে ইডির মুখোমুখি হয়েছিল অভিষেক বন্দোপাধ্যায়। তবে এবার মুখোমুখি হবে কলকাতাতে। সোমবার,২৯ অগাস্ট মেয়ো রোডে তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশের মঞ্চে অভিষেক বন্দোপাধ্যায় বলেছিলেন, ” ২১ জুলাই আমাদের সমাবেশ হল। ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি পাঠিয়ে দেওয়া হল। কেন ২২ জুলাই? ২৩,২৪ বা ২৫ জুলাই নয় কেন? এই যে আজকে এত বড়ো সমাবেশ, লিখে রাখুন ৪-৫ দিনের মধ্যে আবার কিছু একটা ঘটবে। দিল্লিতে চুড়ি পরে বসে আছে, আর এখানে ইডি-সিবিআই লাগিয়েছে।”

এদিনের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ” ভোটের আগে ববি, অভিষেক, অরূপ,মলয়,চন্দ্রিমা সবাইকে গ্রেফতারের চক্রান্ত চলছে। অভিষেক আজ এত ভালো বলেছে, দেখুন কালই ওকে নোটিশ ধরাবে।”

অন্যদিকে অভিষেক বন্দোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীবরকেও দিল্লিতে তলব করেছে ইডি। সিবিআই সূত্রে খবর ফিরহাদ হাকিমকে নারদ মামলায় দরুন জিজ্ঞাসাবাদ করা হবে খুব শীঘ্রই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments