Saturday, March 14, 2026
- Advertisement -

দুর্বল সেতু ভেঙে বড় বিপত্তি, ওভারলোডিং ডাম্পার দায়ী

- Advertisement -

দুর্বল সেতু ভেঙে বড় বিপত্তি, ওভারলোডিং ডাম্পার দায়ী

নিজস্ব সংবাদদাতা — রবিবার আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। মুজনাই নদীর উপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতু দিয়ে ওভারলোডিং ডাম্পার পারাপারের সময় সেতুটি ভেঙে পড়ে। দীর্ঘদিন ধরেই সেতুটির অবস্থা ছিল অত্যন্ত দুর্বল বলে জানা যায়।

এই সেতুটি জটেশ্বর পাঁচমাইল সড়কে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল। সেতু ভেঙে পড়ার ফলে ওই রাস্তায় সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েছেন প্রায় হাজার হাজার মানুষ।

বিকল্প রাস্তা না থাকায় নিত্যযাত্রী স্কুল পড়ুয়া ও রোগী পরিবহণে চরম ভোগান্তি শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই সেতুটির সংস্কারের দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারই ফলস্বরূপ আজ এই দুর্ঘটনা বলে মনে করছেন এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments