পৌষ অমাবস্যায় স্মরণ করুন দেবাদিদেবকে
ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের কাছে পূর্ণিমা ও অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কয়েকটি অমাবস্যা তিথিতে মানুষের কাছে আসে দৈব সাহায্য। জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে সোমবতী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। আর এটি পৌষ অমাবস্যা নামেও পরিচিত। এই পৌষ অমাবস্যা সোমবার ৩০ ডিসেম্বর পড়েছে। আর এই অমাবস্যার দিন ভগবান শিবের পুজো করা হয়। তাছাড়া এদিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য দান করা হয়। এতে জীবনে সফলতা লেগে থাকে সকলের। এমনকি আর্থিক দিকেও লাভ হয়। জীবনে সুখী হতে এদিন শিব ঠাকুরকে কী কী জিনিস নিবেদন করবেন। এই বিষয়ে জ্যোতিষ পরামর্শ মেনে চলুন – দেখবেন আপনার জীবনে শান্তি আসবে। জ্যোতিষ বলছে –
মহাদেবকে খুশি করতে চাইলে এই বিশেষ দিনে স্নান ও ধ্যান করার করুন। তারপর জলে কালো তিল মিশিয়ে পূর্বপুরুষদের সেই জল অর্পণ করুন। এতে পূর্বপুরুষরাও খুশি হবেন।
আপনি যদি পিতৃদোষ থেকে মুক্তি পেতে চান এবং তাহলে এই পৌষ অমাবস্যায় স্নান করার পর জলে কালো তিল, সাদা ফুল মিশিয়ে ভগবান শিবকে নিবেদন করুন। এতে আপনার পূর্বপুরুষেরা আত্মার শান্তি পাবেন।
পূর্বপুরুষদের জন্য এই সোমবতী অমাবস্যার দিন আপনি স্নান সেরে গঙ্গাজল দিয়ে ভগবান শিবকে পুজো করুন, তারপর গায়ত্রী মন্ত্র জপ করুন। এতে ভোলেবাবা খুশি হবেন। তাঁর কৃপায় আপনার জীবনে সফলতা লেগে থাকবে।
আপনি যদি আপনার পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা চান তাহলে এই অমাবস্যার দিন স্নান করে আপনি পূর্বপুরুষদের জল নিবেদন করুন। তারপর তিল ও যব জলে ভাসিয়ে দিন। তারপর অভাবী দারিদ্র ব্যক্তিদের দান করুন।
আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে জলে সাদা ফুল মিশিয়ে সেই জল তাদের নিবেদন করুন। এতে দেখবেন পূর্ব পুরুষেরা খুশি হবেন। আপনার আর্থিক দিকেও লাভ হবে। তাদের কৃপায় আপনার জীবনেও সফলতা আসবে।

