Saturday, March 14, 2026
- Advertisement -

প্রায় দেড় কোটি টাকার সোনা আনতে গিয়ে এখন জেলবন্দি দম্পতি 

- Advertisement -

 

প্রায় দেড় কোটি টাকার সোনা আনতে গিয়ে এখন জেলবন্দি দম্পতি

বিমান বন্দরগুলোর মাধ্যমে প্রচুর চোরা চালান হয়। অনেকে বেরিয়ে যায়, আবার অনেকে ধরাও পরে। যেমন ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা সহ ধরা পড়লো এক দম্পতি। এই প্রসঙ্গে কাস্টমস বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন যে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে ১.৪১ কোটি টাকার সোনা পাচারের অভিযোগে এক বিবাহিত দম্পতিকে আটক করা হয়েছে। বাহরিন থেকে আসার পর বিমানবন্দরের এক্সিট জোনে তাঁদের থামানো হয়। সোশ্যাল মিডিয়া এক্স-এর একটি পোস্টে বলা হয়েছে যে শুল্ক বিভাগের কর্মকর্তারা ১.৫ কেজি সোনা, ভারতীয় টাকায় যার মূল্য ১.১১ কোটি টাকা, তা উদ্ধার করেছেন।

বিমান বন্দর সূত্রে জানা যাচ্ছে, যে বিদেশ থেকে এক দম্পতি এসে পৌঁছেছিলেন নয়াদিল্লিতে। তাঁরা বাহরিন থেকে এসেছিলেন। নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁরা অন্য যাত্রীদের মতোই এসে পৌঁছন। সবার সঙ্গে যেমন থাকে, তাঁরাও টেনে নিয়ে আসছিলেন এক ট্রলি ব্যাগ। আর তার পরেই ঘটে নাটকীয় পরিবর্তন। বিমানবন্দরে উপস্থিত নিরাপত্তা সংস্থার কড়া নজর এড়াতে পারেননি স্ত্রী এবং স্বামীর মধ্যে কেউই। সন্দেহ হলে তাঁদের লাগেজ তল্লাশি করা হয়। এর পরই আসল ঘটনা প্রকাশ পায়। বিদেশ সফর থেকে ফিরে আসা ওই দম্পতি এখন জেল হাজতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments