Thursday, April 30, 2026
- Advertisement -

ফেরালো পাকিস্তান

- Advertisement -

জম্বু কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ভারতে ফেরত পাঠালো পাকিস্তান। পুঞ্চের দেগওয়ান-তেরওয়ান গ্রামের বাসিন্দা মোহম্মদ রশিদ নিখোঁজ হয়ে গিয়েছেন বলে ৩০ আগস্ট পুলিশে অভিযোগ করেছিল তার পরিবারের লোক। শনিবার তাকে নিয়ন্ত্রণ রেখার চাকন দা বাগ পয়েন্টে ভারতীয় সেনার সাথে তুলে দেয় পাকিস্তানি সেনা। পরে তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

সেনা বনাম সেনা-

মহারাষ্ট্রের বিধান পরিষদ নিয়ে এবার টানাপোড়েন শুরু হল শিবসেনার দুই শিবিরের। বিষয়টি নিয়ে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিল্ডে। সেই চিঠিতে বিধান পরিষদের ১২ টি নাম প্রত্যাহার করার অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি এ ও জানিয়েছেন, নয়া নামের একটি তালিকা তিনি দ্রুত রাজ্যপাল কে পাঠাবেন।

ভাসমান ইউনিট-

পূর্ব উপকূলের গভীর সমুদ্রে এমযে প্রকল্পে একটি ভাসমান তেল ও গ্যাস উৎপাদন ইউনিক নিয়ে কাজ করবে রিলায়েন্স এবং প্রকল্পে তাদের ব্রিটিশ অংশীদার বিপি, দক্ষিণ কোরিয়ার স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ । ‘রুবি’ নামে ভেসেলটি জলপথে অন্ধপ্রদেশের কাকিনাড়ায় আসছে বলে জানান বিপির সিইও বার্নাড লুনি।

নবরূপে কোর্ট কক্ষ-

পূর্ব রেলের শিয়ালদহ স্টেশনে রেলওয়ে ম্যাজিস্ট্রেটের চেম্বার এবং আদালত কক্ষ সংস্কার করে নবরূপে উদ্বোধন করা হলো।
সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে ওই আদালত কক্ষের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। নতুন আদালত কক্ষে বাতানুকূল ব্যবস্থা ছাড়াও ওয়াইফাই এর সুবিধা রয়েছে।

অস্বাভাবিক মৃত্যু-

এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম সন্তু ঘোষ(৩২)। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বেহালা থানা এলাকায়। এদিন নিজের ঘরে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে দেহ উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রের খবর, সন্তু দিনমজুরের কাজ করতেন। অন্যদিকে, শনিবার রাতে বাঁশদ্রোণীর নিউ শিবতলা এলাকায় বাড়ি থেকে উদ্ধার হয় জগন্নাথ চৌধুরী (৬২) নামে প্রৌঢ়ের দেহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments