Saturday, February 7, 2026
- Advertisement -

বাঁকুড়ায় BLO-র আত্মহত্যা, নির্বাচন কমিশনের দেওয়া অমানুষিক চাপ নিয়ে শুরু নতুন বিতর্ক 

- Advertisement -

বাঁকুড়ায় BLO-র আত্মহত্যা, নির্বাচন কমিশনের দেওয়া অমানুষিক চাপ নিয়ে শুরু নতুন বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:— বাঁকুড়ায় BLO-র আত্মহত্যা, নির্বাচন কমিশনের দেওয়া অমানুষিক চাপ নিয়ে শুরু নতুন বিতর্ক ।

নির্বাচনী দায়িত্বের অতিরিক্ত চাপের কথা উল্লেখ করা একটি সুইসাইড নোট উদ্ধার হওয়ায়, BLOদের কাজের পরিবেশ নিয়ে আবারও উদ্বেগ তৈরি হল

পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক বুথ লেভেল অফিসার (BLO) রবিবার সকালে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় আবারও সামনে এসেছে তৃণমূল স্তরের নির্বাচন কর্মীদের উপর মারাত্মক কাজের চাপের বিষয়টি। মৃত BLO হারাধন মণ্ডল, রানিবাঁধ বিধানসভার অন্তর্গত রানিবাঁধ ব্লকের রাজাকাটা অঞ্চলের ২০৬ নম্বর বুথের দায়িত্বে ছিলেন। জানা যাচ্ছে, SIR সংক্রান্ত বিপুল কাজের চাপে তিনি ভেঙে পড়েছিলেন।

সূত্রের খবর অনুযায়ী, মৃত্যুকালে তিনি একটি সুইসাইড নোট রেখে গেছেন, যেখানে নির্বাচন সংক্রান্ত কাজের অসহনীয় চাপের কথা উল্লেখ করেছেন।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তৃণমূল স্তরের নির্বাচনী কর্মীরা দীর্ঘদিন ধরেই কাজের অত্যধিক চাপ, দীর্ঘ সময় ডিউটি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার কঠোর নিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। এই মর্মান্তিক ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে BLO-দের অত্যধিক চাপের বিষয়টিকে তুলে ধরল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments