Sunday, March 8, 2026
- Advertisement -

ভালোবাসার দিনে গ্রামে গ্রামে সাইকেলে ঘুরে ভালোবাসার বন্ধন তৈরি করলেন সমাজসেবী অশোক সেন

- Advertisement -

ভালোবাসার দিনে গ্রামে গ্রামে সাইকেলে ঘুরে ভালোবাসার বন্ধন তৈরি করলেন সমাজসেবী অশোক সেন

নিজস্ব সংবাদদাতা, ছাতনা :—  বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অভিনব উদ্যোগ নিলেন ছাতনার ভূমিপুত্র সমাজসেবী অশোক সেন। রবিবার সকালে জোরহীরা কালি মন্দির প্রাঙ্গণ থেকে একদল যুবককে সঙ্গে নিয়ে তিনি সাইকেল র‍্যালির সূচনা করেন। রাজ্য সরকারের ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেলে চড়ে ধবন, আমপাহাড়ি, হাসাপাহাড়ি ও বুরাট সহ একাধিক গ্রাম পরিক্রমা করে পুনরায় জোরহীরায় ফিরে আসেন তাঁরা।

র‍্যালি চলাকালীন বিভিন্ন গ্রামে থেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন অশোক সেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি জনসংযোগের মাধ্যমে এলাকার সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। মাঝপথে মুরগা গ্রামে এক বাড়িতে চপ, মুড়ি ও ঘুঘনি দিয়ে প্রাতরাশ সারেন র‍্যালিতে অংশগ্রহণকারীরা, যা ছিল সম্পূর্ণ অনাড়ম্বর ও আন্তরিকতায় ভরা।

সমাজসেবী অশোক সেন জানান, ভালোবাসা দিবস শুধু ব্যক্তিগত সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়—সমাজ, পরিবেশ ও স্বাস্থ্যের প্রতিও আমাদের ভালোবাসা ও দায়বদ্ধতা থাকা উচিত। সেই বার্তা দিতেই এই সাইকেল র‍্যালির আয়োজন। তিনি বলেন, “সাইকেল পরিবেশবান্ধব যান। নিয়মিত সাইকেল চালালে শরীর সুস্থ থাকে এবং দূষণ কমে। তাই রাজ্য সরকারের স্কুলে দেওয়া সাইকেল ব্যবহার করে গ্রামে গ্রামে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি।”

এই উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই রাস্তায় দাঁড়িয়ে র‍্যালিকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন সামাজিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজনের আহ্বান জানান।

ভালোবাসার দিনে সমাজের প্রতি দায়বদ্ধতার এক অনন্য নজির স্থাপন করলেন অশোক সেন ও তাঁর সঙ্গীরা—এমনটাই মত স্থানীয়দের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments