স্টেজে এসে দাঁড়ালেই দর্শকদের মুখে হাসি ফুটে উঠত,এখন থেকে আর কেউ তাঁর সেই হাসতে মেতেউঠবে না কারণ, প্রয়াত হলেন বলিউডের কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। হাসির জাদুকর ছিলেন তিনি।বুধবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। শিল্পীর বয়স হয়েছিল ৫৮ বছর।
১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর কানপুরে জন্ম হয় রাজু শ্রীবাস্তবের। বাবা রমেশচন্দ্র শ্রীবাস্তব ছিলেন কানপুরের প্রখ্যাত কবি। তবে ছেলের নাম তিনি রেখেছিলেন সত্যপ্রকাশ শ্রীবাস্তব। কিন্তু রাজু নামেই সকলে ডাকতেন। ছোটবেলা থেকেই মানুষ হাসানোর খুব শখ ছিল তার, চেনা জানা মানুষকে ভালোই নকল করতেন তিনি। যে কেউ হক না কোনো সবাই কে হাসানোর ক্ষমতা রাখতেন তিনি।
১৯৮৮ সালে ‘তেজাব’ সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমাতেও ছিলেন, এইভাবে অনেক সিনেমাতে তিনি ছোট, পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে আসল বাজিমাত করত তিনি স্টেজে সবাইকে হাসিয়ে।
রাজু রাজনীততেও যোগ দিয়েছেন সক্রিয় ভাবে। প্রথমে সমাজবাদী পার্টি তাঁকে ভোটে লড়ার টিকিট দিয়েছিল, কিন্তু তা ফেরত দিয়ে দেন রাজু। স্থানীয় নেতারা সাহায্য করছেন না বলে অভিযোগ ছিল কমেডিয়ানের। পরবর্তীকালে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত’ অভিযানের অঙ্গ ছিলেন তিনি।
তবে হঠাৎই গত ১০ অগস্ট হৃদ্রোগে আক্রান্ত হলেন রাজু। জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতেই বুকে ব্যাথা শুরু হয়ে যায় এবং অসুস্থ হতে শুরু করলেন রাজু। তার পরেই অবস্থা খারাপ বুঝেই হাসপাতালে নিয়ে যায় হয় রাজুকে। প্রথম দিকে তার অবস্থা খারাপ হতে শুরু করলেও তারপর প্রায় ১৫ দিন হাসপাতালে ভেন্টিলেশনে থাকার পর ধীরে ধীরে সুস্থ হতে থাকেন রাজু , এমনকি জ্ঞাণও এসে ছিল তার। তবে গত ১ সেপ্টেম্বর আবার শিল্পীর শারীরিক অসুস্থতা বাড়তে থাকে তার । আজ সকাল ১০টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি যেইখানে থাকুক ভালো থাকুক তাই কাম্য আমাদের।

