Friday, April 17, 2026
- Advertisement -

রেল কোয়ার্টার থেকে এক রেল কর্মী এবং তার মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো

- Advertisement -

 

রেল কোয়ার্টার থেকে এক রেল কর্মী এবং তার মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো

নিজস্ব প্রতিনিধি , মালদা :- রেল কোয়ার্টার থেকে এক রেল কর্মী এবং তার মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। শুক্রবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের ঝলঝলিয়া রেল কলোনি এলাকায় । জানা গেছে মৃতরা হল শম্ভুনাথ চৌধুরী এবং তার মেয়ে শলি কিরণ। জানা গেছে মৃত শম্ভুনাথ চৌধুরী মালদা রেলস্টেশনে কর্মরত ছিলেন। তাদের বাড়ি পার্টনার দানবপুর। সপরিবারে চাকরি সূত্রে মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় রেল কলোনিতে সপরিবারে থাকতেন শম্ভুনাথ চৌধুরী। গত পাঁচ দিন হল শম্ভুনাথ চৌধুরীর ছোট মেয়ে এবং স্ত্রী পাটনা গিয়েছিলেন এক আত্মীয়ের বাড়ি ঘুড়তে। বাড়িতে ছিলেন শম্ভুনাথ চৌধুরী এবং তার বড় মেয়ে।শুক্রবার সকালে বাড়ি ফিরে শম্ভুনাথ চৌধুরীর ছোট মেয়ে এবং স্ত্রী তারা দেখতে পান বাবা মেয়ের ঝুলন্ত মৃতদেহ। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রেল পুলিশ এবং ইংলিশ বাজার থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments