শ্রীরামপুরে আয়োজিত হল শিক্ষক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির
কাজল মিত্র টিভি ২০ বাংলা :- আজ সারা দেশ সহ রাজ্য জুড়ে পালিত হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মজয়ন্তী উৎসব আর এই দিনটি শিক্ষক দিবস হিসেবে গোটা দেশ পালন করে আসছে ।আর দিনটিতে সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীরামপুর যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে শিক্ষক দের প্রতি শ্রদ্ধা জানাতে শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই বিশেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার বিশিষ্ট সমাজ সেবী তথা যুব তৃণমূল নেতা মুকুল উপাধ্যায়
সর্বপ্রথম তিনি ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের চিত্রতে মাল্যদান করে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন ।তাছাড়াও এই দিন উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং এবং ব্লকের আইএনটিটিইউসি সভাপতি মনোজ তেওয়ারী ও কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জল সাহা,দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান রঞ্জন দত্ত ,সদস্য সৌমিত্র মাহাতো
আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক এর সহযোগিতায় শিবিরে ২৬জন রক্তদাতা রক্ত দান করেন।

