Sunday, March 8, 2026
- Advertisement -

সংখ্যালঘু নির্যাতন’ ইস্যুতে কেন্দ্রকে বিঁধল উস্থি ব্লক জমিয়ত, মগরাহাট পশ্চিমে নির্বাচনী সভা থেকে কি বৃহত্তর আন্দোলনের ডাক

- Advertisement -

 

সংখ্যালঘু নির্যাতন’ ইস্যুতে কেন্দ্রকে বিঁধল উস্থি ব্লক জমিয়ত, মগরাহাট পশ্চিমে নির্বাচনী সভা থেকে কি বৃহত্তর আন্দোলনের ডাক ?

বাইজিদ মন্ডল উস্থি :- দক্ষিণ চবিবশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক জমিয়তের পক্ষ থেকে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় বানেশ্বর পুর বাজার এলাকার এক জান্নাত অনুষ্ঠান ভিলায়। এই সভায় আগত সর্বসাধারণ মানুষের সামনে ভারত স্বাধীনের সময় জমিয়তের ইতিহাস নিয়ে আলোচনার পাশাপাশি কেন্দ্রের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিরুদ্ধে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন জমিয়তের নেতৃত্বরা।

সেখানে কি ভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন ও লড়াই করে ভারত কে পরাধীনতা থেকে মুক্তি দিতে সক্ষম হয়েছিল। আজকের এই নির্বাচনী কর্মী সভায় উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা জাহাঙ্গীর বৈদ্য, সহসভাপতি সুজাউদ্দিন,মও: আবদুল ওহাব,মও: মসিউর, মগরাহাট পশ্চিমের ব্লক জমিয়তের সম্পাদক মাও: মনিরুল হক, সহ সম্পাদক মাও: হাফিজুল,রহমতুল্লাহ, মাও: খালিদ,কোষাধ্যক্ষ রহমতুল্লাহ মোল্লা,এছাড়াও মুফতি আমিনউদ্দিন, মাও: ইব্রাহিম, মাও: আমিরুল ইসলাম,মাও: জুবায়ের,গোলাম কিবরিয়া প্রমুখ।

এই জমিয়তের সভার শেষে উপস্থিত জমিয়তের নেতা ও কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ছিলেন মগরাহাট পশ্চিমের জমিয়তের সম্পাদক মাও: মনিরুল ইসলাম। স্থানীয় সূত্রে খবর,ইতিহাস সাক্ষী যে কয়েক হাজার মুসলিম উম্মাহর শান্তি প্রিয়,হাফেজ, মাওলানা ও মুফতিরা স্বাধীনতা আন্দোলনের সময় আত্মত্যাগ ও বলিদানের মাধ্যমে আজ ভারত স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে। দেখা যায় সেখানে আর এস এস, বিজেপির কোন ভূমিকা ছিল না বলে জানিয়েছেন উপস্তিত জমিয়তের নেতৃত্বরা।

বরং ভারতের জমিয়তের তৎকালীন মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের নেতা মাও: আল্লামা হোসেন আহমেদ মাদানী,ও দেওবন্দ আন্দোলন ও খেলাফত আন্দোলন এর প্রধান মাও: মহম্মদ আলি ও মাও: লিয়াকত আলী এবং মরহুম মাও: মুফতি ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি ও মাও: মুফতি আশরাফ আলী থানভী, মাও: আব্দুল কালাম আজাদ সহ আরও অন্যান্য ধর্মীয় নেতাদের ভূমিকা ছিল।

তাদের মধ্যে মুসলিম নেতৃবৃন্দ ঝাঁপিয়ে পড়েছিল। বিশেষ করে তার পরি পেক্ষিতে ভারতের মাটি থেকে ব্রিটিশ সরকারতে তাড়াতে সম্ভব হয়েছে। কিন্তু কালের পরিবর্তনে আজ আর এস এস ও বিজেপি নেতা ও কর্মীরা চাইছে ভারত থেকে মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ কে বাংলাদেশের বাসিন্দা বলে তাড়িয়ে দেবার চেষ্টা করছে। এর বিরুদ্ধে ভারতের মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং ভারতের জমিয়তের নেতৃত্ব প্রতিরোধ আন্দোলন শুরু করে দিয়েছে।

সেই সঙ্গে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতের মুসলিম উম্মাহর ওয়াকফ সম্পত্তি,কালা আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আগামীতে এই আইন প্রত্যাহার না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন উপস্তিত জমিয়তের নেতৃত্ব বৃন্দরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments