Monday, April 20, 2026
- Advertisement -

স্কুল বাউন্ডারীর মধ্যে পরে মানুষের হাড়গোড় 

- Advertisement -

 

স্কুল বাউন্ডারীর মধ্যে পরে মানুষের হাড়গোড়

এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায়। ঘটনাটি ঘটে ধুপগুড়িতে। যথা সময়ে স্কুলে এসেছিল পড়ুয়ারা। তারা পড়াশোনা করছিল। কিন্তু বাইরে থেকে হঠাৎ হইচই। কেন? কী ঘটেছে? স্কুল পড়ুয়া থেকে শিক্ষক সকলেই ছুটলেন বাইরে। তারপরই প্রকাশ্যে এল আসল কারণ। স্কুলের পিছনের ঝোপে নাকি পড়ে রয়েছে মানুষের হাড়গোড়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি আংরাভাসা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা গ্রিল্ড মিশন প্রাথমিক বিদ্যালয়ে। মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়তে প্রচুর মানুষের ভিড় জমে যায়। ক্লাস যায় বন্ধ হয়ে।

স্থানীয় সূত্রে খবর, ক্লাস চলার সময় স্কুলের ঠিক পাশেই ঝোপের মধ্যে মাথার খুলি-হাড়গোড় পড়ে থাকতে দেখেন এলাকার কিছু মানুষ। নিমেষের মধ্যে খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হতেই প্রচুর মানুষ সেখানে ভিড় জমান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়ার মধ্যে। ভয়ে অনেক পড়ুয়া স্কুল থেকে বাড়ি চলে যায়। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় ধুপগুড়ি থানার পুলিশ। তারা সমস্ত হাড়গোড় নিয়ে চলে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments