Saturday, March 14, 2026
- Advertisement -

হাতিদের হাই সেনসিটিভ করিডর সংলগ্ন রাজ্য সড়কে পথ বাতির দাবি

- Advertisement -

হাতিদের হাই সেনসিটিভ করিডর সংলগ্ন রাজ্য সড়কে পথ বাতির দাবি

হাতিদের হাই সেনসিটিভ করিডর সংলগ্ন রাজ্য সড়কে পথ বাতির দাবি। আলো না থাকায় সন্ধ্যার পর সার্চলাইট দিয়ে হাতির করিডোরে নজরদারি স্থানীয়দের । ডুয়ার্সে হাতি করিডরগুলোর মধ্যে বহু পুরনো এবং হাই সেনসিটিভ‌ করিডোর হল জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের বানারহাট ব্লকের মোরাঘাট এলাকার রাজ্য সড়কের পাশে কার্তিক ওঁরাও হিন্দি কলেজ সংলগ্ন এলাকা ।এয়ারফিল্ডের এই মাঠে প্রায় মাঝে মধ্যেই সকাল- সন্ধ্যায় দলবেঁধে হাতি এলাকায় আসে এবং হাতির দল দীর্ঘক্ষণ অবস্থান করে। কখনো আবার হাতি ঢুকে যায় চা বাগানে। অন্যদিকে এই রাজ্য সড়ক দিয়ে অনবরত বহু মানুষ যাতায়াত করে। পাশাপাশি সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে কাজ সেরে বাড়ি ফেরেন চা শ্রমিক, এলাকার পড়ুয়া সহ মোরাঘাট চা বাগানের বাসিন্দারা। সন্ধ্যাবেলা এই এলাকা ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে থাকে। মাঝেমধ্যেই হাতির তাড়া খেতে হয় অনেককে। এই এলাকায় আলো না থাকায় সন্ধ্যা বেলায় হাতি এই এলাকায় থাকলেও দেখার উপায় থাকেনা এই পথে যাতায়াতকারীদের ।দীর্ঘদিন থেকে এই এলাকায় পথ বাতির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে এখন পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি। সেজন্য নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে সন্ধ্যার পর সার্চলাইট দিয়ে এই এলাকায় নজরদারি চালায় মোরাঘাট চা বাগানের বাসিন্দারা,এই পথে যাতায়াতকারীরা যাতে হাতির সামনাসামনি না পড়ে কোন রকম দুর্ঘটনা ঘটে ।সন্ধ্যার সময় কাজ সেরে অনেকে সাইকেলে এবং অনেকে হেঁটে বাড়ি ফেরে। অনেক সময় হাতির সামনাসামনি পড়ে পালিয়ে বাঁচতে হয়েছে।সেজন্য তারা প্রায় প্রতিদিন সন্ধ্যা হলেই সার্চলাইট দিয়ে চারিদিকে নজরদারি চালায়। স্থানীয়দের দাবি, মোরাঘাট চৌপথি থেকে কার্তিক ওরাও হিন্দি কলেজ পর্যন্ত পথবাতির ব্যবস্থা করুক প্রশাসন। যদিও এবিষয়ে ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা জানিয়েছেন, বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলে দেখব কিভাবে এই সমস্যা মেটানো যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments