Friday, April 17, 2026
- Advertisement -

হাম এবং রুবেলা প্রতিষেধক টিকা ও নিয়মাবলী সমন্ধে সাংবাদিক সম্মেলন অনু্ঠিত হলো বারাসাত জেলাশাসকের দপ্তরে

- Advertisement -

 

হাম এবং রুবেলা প্রতিষেধক টিকা ও নিয়মাবলী সমন্ধে সাংবাদিক সম্মেলন অনু্ঠিত হলো বারাসাত জেলাশাসকের দপ্তরে

নিশীথ দাস উত্তর ২৪পরগনা :- হাম এবং রুবেলা প্রতিষেধক বিভিন্ন স্কুলে চালু হতে চলেছে শুক্রবার জেলাশাসকের দপ্তরের সাংবাদিক সম্মেলন করে জানালেন CMOH। আগামী ৭ই জানুয়ারি ২০২৩ থেকে উত্তর চব্বিশ পরগণা তথা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় ” হাম ও রুমেলা টিকাকরণ প্রচারণা বা ক্যাম্পেন ” নামক বিশেষ জাতীয় কর্মসূচী নিতে চলেছে। এই কর্মসূচী চলবে ৭ই জানুয়ারী ২০২৩ থেকে ১১ই ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত। হাম এবং রুবেলা নামক দুটি ভাইরাস ঘটিত রোগ বর্তমানে ভারতবর্ষ তথা পৃথিবীতে পাঁচ বছরের নিচে শিশুমৃত্যু ও বিকলাঙ্গ শিশুর জন্মের অন্যতম কারণ। এই রোগ দুটির নির্মূলীকরণের প্রধান হাতিয়ার এই কর্মসূচী ইতিপূর্বে ২০১৮ সালে পশ্চিমবঙ্গ এবং দিল্লী ব্যতীত অধিকাংশ রাজ্যেই রূপায়িত হয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এই দুটি রোগের টিকা জাতীয় টিকাকরণ কর্মসূচী অনুসারে এম আর নামে প্রতিটি শিশুকে যথাক্রমে নয় মাস ও এগারো মাস বয়সে নিয়মিত প্রদান করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments