Monday, April 20, 2026
- Advertisement -

অবশেষে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম কাটিয়ে আকাশ জুড়ে নামলো স্বস্তির বৃষ্টি

- Advertisement -

অবশেষে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম কাটিয়ে আকাশ জুড়ে নামলো স্বস্তির বৃষ্টি।

নিজস্ব সংবাদদাতা , কলকাতা :- বৈশাখের মারাত্মক দহনজ্বালা আর্দ্রতাজনিত ভ্যাপসা গরমে অতিবিরক্ত গোটা রাজ্য। তবে আজ সকাল থেকেই বেশ কিছু জেলায় শুরু হয়েছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা যত বাড়বে সূর্যের তাপে আবহাওয়া আরও গরম অনুভূত হবে। সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে রয়েছে। তবে বিকেল বা সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থেকেই থাকছে।

আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গেছে আজ অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। তবে সেই মতেই আজ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেশ কিছু জায়গায় সকাল থেকেই শুরু হয়েছে ৪০/৫০ কিমি ঘণ্টায় ঝড়ো হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টির। শুধু তাই নয় কয়েক জায়গায় আবার কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গেছে যে উপকূলে যেহেতু

আজ নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। যা শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে আবহাওয়াবিদদের একাংশ।

তাই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে আগামী বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments