Monday, April 20, 2026
- Advertisement -

আজকের আবহাওয়া আপডেট

- Advertisement -

আজকের আবহাওয়া

পুজো যত এগিয়ে আসছে, ততই যেন বৃষ্টির প্রভাব বাড়ছে। শুক্রবার সারা রাত দক্ষিণবঙ্গের অনেক জেলায় ভালো বৃষ্টি হয়েছে। তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নেমে গেছে।

আজ কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে আরও বাড়বে বৃষ্টি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর (West Bengal Weather)। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাংলাদেশে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। রাজ্যে ফের মৌসুমী অক্ষরেখা সক্রিয়। আজ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস । শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের প্রায় সব জেলাতে। শনিবার জারি হয়েছে লাল সতর্কতা। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে।

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আজ উত্তরবঙ্গ বৃষ্টি থেকে রেহাই পাবে না। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। আজ বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। তালিকায় জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদা। এছাড়া প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments