Monday, April 20, 2026
- Advertisement -

আজকের আবহাওয়া

- Advertisement -

 

এ বছর আর সেইভাবে শীতের দেখা নেই। বঙ্গোপসাগরে বার বার করে ঝঞ্ঝা ঘনীভূত হওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। তাই উত্তুরে বাঁধা পাচ্ছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এ বছর আর হাড় কাঁপানো শীতের সম্ভাবনা নেই। পাশাপাশি দফায় দফায় হতে পারে বৃষ্টি। আজ শনিতেও ভিজবে দক্ষিণবঙ্গের(South Bengal )একাধিক জেলা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কদিন স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কিছুটা কম থাকলেও জোরসে কামড় বসাতে পারবে না শীত। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। তবে ভারী বৃষ্টি হবে না। হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও আজ বৃষ্টি হবে না বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামীকাল ২৯ ডিসেম্বর দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দক্ষিণের আর বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। তারপর থেকে অবশ্য বৃষ্টির পূর্বাভাস নেই। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে রাজ্যে। যার প্রভাব পড়তে পারে বাংলায়। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) আজ বৃষ্টি না হলেও আগামীকাল ভিজতে পারে একাধিক জেলা। ২৯ ডিসেম্বর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments