Monday, April 20, 2026
- Advertisement -

আজকের আবহাওয়া

- Advertisement -

আজকের আবহাওয়া

 

বছরের শুরুতে কিছুটা ঠান্ডা পড়লেও আবার পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে কিছুটা স্তব্ধ হয়ে যায়। ফলে সেই ঠান্ডা আর নেই।

বুধবার আবহাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের মতো জানুয়ারিতেও শীতের পারদ ওঠানামা করছে। কখনও কনকনে ঠাণ্ডা পড়ছে, কখনও আবার ঊর্ধ্বমুখী আবহাওয়ার পারদ। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বারবার পিছু হটছে উত্তুরে হাওয়া। এই আবহে আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৫ দিন তাপমাত্রা মোটের ওপর একই থাকবে। উত্তর থেকে দক্ষিণ (South Bengal), সর্বত্র দেখা যাবে এক চিত্র। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৫ দিন রাজ্যের কিছু জেলায় ভোরের দিকে কুয়াশার দেখা মিলতে পারে। তবে আপাতত কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া আগামী ৫ দিন মোটামুটি একই থাকবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার থেকে আগামী ২০ জানুয়ারি অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোনও জেলায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। প্রত্যেকটি জেলা শুষ্কই থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গে জেলাগুলির ক্ষেত্রেও তাপমাত্রার বিশেষ বদল হবে না। একই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। অর্থাৎ উত্তরের কোনও জেলাতেও আগামী ২০ জানুয়ারি অবধি বর্ষণ হওয়ার কোনও সম্ভাবনা নেই। ৫ দিন পর থেকে রাজ্যে ফের জাঁকিয়ে শীত পড়ে কিনা এবার সেটাই দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments