Monday, April 20, 2026
- Advertisement -

আবহাওয়া আপডেট

- Advertisement -

 

ডেস্ক ব্যুরো :- দক্ষিণবঙ্গে যথার্থ অর্থেই বর্ষা চলেছে। উত্তরবঙ্গে যথা সময়ে বর্ষা ঢুকলেও আটকে ছিলে দক্ষিণবঙ্গে ঢোকার পথ। পরে গত ৮/১০ দিন ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে দক্ষিনে। আগামী কয়েকদিন বজায় থাকবে এই আবহাওয়া। সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির প্রভাব বাড়বে বাংলায়।

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টি নাও হতেই পারে। তবে শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তুমুল বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

আজ আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহান্তে বর্ষণের পরিমাণ বাড়তে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে বাংলা জুড়ে বর্ষণ হতে পারে। এদিকে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। দুই ২৪ পরগণায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণের (South Bengal Weather) বাকি প্রত্যেকটি জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা আছে আগামী মঙ্গলবার অবধি।

অন্যদিকে উত্তরবঙ্গ আবার ভাসবে বৃষ্টিতে। উত্তরবঙ্গে তুমুল বর্ষণ হতে পারে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সেখানে। আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে। আজ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। উত্তরের বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা বাংলার ওপর বিস্তৃত আছে। সেই সঙ্গে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় এটি নিম্নচাপে পরিণত হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments