Monday, April 20, 2026
- Advertisement -

আরও বেশ কয়েকদিন তীব্র তাপপ্রবাহ চলবে , শেষে মিলতে পারে স্বস্তির বৃষ্টি 

- Advertisement -

আরও বেশ কয়েকদিন তীব্র তাপপ্রবাহ চলবে , শেষে মিলতে পারে স্বস্তির বৃষ্টি

মনিপুষ্পক খাঁ, নিউজডেস্ক : সদ্য বসন্ত বিদায় নিয়েছে, গ্রীষ্ম কাল প্রাক পর্যায়ে দাপট দেখাচ্ছে বঙ্গে। খাতায়- কলমে

তাপপ্রবাহ বইছে না ঠিকই , কিন্তু শুকনো গরম হাওয়া আর অস্বস্তিকর গরমে প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসী র। ঝড় বৃষ্টি তো দূর আকাশে মেঘের দেখাও সেভাবে মিলছে না। আলিপুর হাওয়া অফিস সূত্রে বলা হয়েছে এরম অবস্থা আরো দিন দুয়েক চলবে । তবে সপ্তাহান্তে বঙ্গোপসাগর থেকে জোলো বাতাস ঢোকার সম্ভাবনা আছে। তার জেরে ঝড়-বৃষ্টি মিলতে পারে। সেই সম্ভাবনা কতটা জোরালো , তা শুক্রবার নাগাদ স্পষ্ট হয়ে যাবে।

তবে বঙ্গ জুড়ে দহন জ্বালা গ্রীষ্মের শুরুতেই চরমে পৌঁছেছে। আবহাওয়া অফিসের খবর অনুযায়ী কলকাতার দমদমে গত কালকের তাপমাত্রা ছিল সর্বোচ্চ (৩৭.৯) ডিগ্রী, আলিপুরে (৩৭.১) ডিগ্রী, পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়ায় তাপমাত্রা (৩৯.৫) ডিগ্রী অর্থাৎ চল্লিশের কাছে ঘোরাফেরা করেছে। আবার অন্যদিকে বোলপুর শ্রীনিকেতনে তাপমাত্রা ছিল (৩৫.১) ডিগ্রী , গৌড়বঙ্গের মালদহে (৩৮) ডিগ্রিতে ঘোরাফেরা করেছে তাপমাত্রা।

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা থাকায় সক্রিয় হয়েছে প্রশাসন ও। নবান্ন সূত্রে খবর জল, বিদ্যুৎ, স্বাস্থ্য সহ জরুরী পরিষেবা গুলি ঠিকঠাক রাখতে সংশ্লিষ্ট দপ্তর গুলিকে নির্দেশ দেয়া হয়েছে ।

এমতঅবস্থায় চিকিৎসকদের পরামর্শ পর্যাপ্ত জল পান করতে হবে। যতটা সম্ভব রোদ এড়িয়ে চলতে হবে এবং ছাতা, টুপি, রুমাল ব্যবহার করতে হবে। প্রয়োজন ছাড়া রোদ এড়িয়ে চলার বার্তাও দিচ্ছেন তারা।

তীব্র গরমের লোকসভা ভোটের প্রচারেও বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত প্রচারে রাশ টেনেছে রাজনৈতিক দলগুলি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments