Monday, April 20, 2026
- Advertisement -

উত্তপ্ত জয়নগর – ধর্ষণ করে খুনের অভিযোগ এক নাবালিকাকে 

- Advertisement -

উত্তপ্ত জয়নগর – ধর্ষণ করে খুনের অভিযোগ এক নাবালিকাকে

স্টাফ রিপোর্টার :- আর জি কর কাণ্ডে পরেও অপরাধী-ধর্ষকদের চেতনার কোনো পরিবর্তন হয় নি। তারা সম্পূর্ণ বেপরোয়া। জয়নগর থানা এলাকার চতুর্থ শ্রেণির এক ছাত্রী টিউশন থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় বলে অভিযোগ। পরিবারের দাবি, পুলিশ ফাঁড়িতে সেই অভিযোগ জানাতে গেলে গুরুত্ব দেওয়া হয়নি। পরে বলা হয়, জয়নগর থানায় অভিযোগ জানাতে হবে। এরপর বাড়ির কাছেই জলাজমি থেকে উদ্ধার হয় সেই ছাত্রীর দেহ। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়েছে পুলিশ। সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র জনরোষ চলেছে সমস্ত এলাকায়।

পুলিশ ফাঁড়ি কোনো কারণেই তাদের অভিযোগ গ্রহণ করে নি ও তৎপরতা দেখায় নি। আর জি কর কাণ্ডের পরে পুলিশের এই উদাসীনতা মানুষকে স্তম্ভিত করেছে। সকাল থেকেই এদিন লাঠি হাতে রাস্তায় নামতে দেখা যায় এলাকার মানুষকে। পুরুষ-মহিলা নির্বিশেষে তাঁরা ছুটে যান পুলিশ ক্যাম্পে। ভাঙচুর করা হয় ফাঁড়ি, আগুন ধরিয়ে দেওয়া হয় ক্যাম্পের বাইরে। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। জনরোষ সামাল দিতে ঘটনাস্থলে যান খোদ জয়নগর থানার আইসি। তিনি সাধারণ মানুষের মাঝে দাঁড়িয়ে বলেন, “আপনারা যা চাইছেন তাই হবে। আমি আইসি, আমি কথা দিচ্ছি, যে এই কাজ করেছে, তার শাস্তির ব্যবস্থা আমি করে দেব।” পুলিশ ফাঁড়িতে যে অফিসার দায়িত্বে ছিলেন, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সমস্ত মানুষ পথে নেমেছে পুলিশের বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments