নবেন্দু হাটি – বাঁকুড়া :- কৃষকদের কৃষি বিল প্রত্যাহারের দাবিতে এক বছর ধরে আন্দোলনে সামিল হয়েছিলেন কৃষকরা। আন্দোলনে শহিদ হয়েছেন বেশ কিছু কৃষক। কৃষকদের আন্দোলনের চাপে শেষমেষ বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের ৩ টি কৃষি আইন প্রত্যাহারে আন্দোলন কারী কৃষকদের ধন্যবাদ এবং শহীদ কৃষকদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে ইন্দাস ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার মিছিল ও পথসভা করা হয় ইন্দাসে। ইন্দাস সিনেমা তলা থেকে মিছিল শুরু করে ইন্দাস নিমতলা, বাজার, পীরতলা হয়ে ইন্দাস সুপার মার্কেট শেষ হয় মিছিল। এই মিছিলে পা মিলিয়ে ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত, ইন্দাস ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নিমাই মহন্ত, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক চন্দন রক্ষিত, কুন্তল মণ্ডল, মোল্লা নাসির আলী, আতাউল হক সহ একাধিক নেতৃত্ব বর্গ। মিছিল শেষ করে সুপার মার্কেটে একটি পথ সভা করা হয়। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কুন্তল মণ্ডলের বক্তব্য দিয়ে শুরু হয়েছিল পথ সভা। এই মিছিল ও পথ সভাতে নেতৃত্বের পাশাপাশি সামিল হয়েছিলেন এলাকার অগণিত কৃষক।
কৃষি বিল প্রত্যাহারে কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইন্দাস ব্লক যুব তৃণমূল কংগ্রেসের মিছিল ও পথ সভা
More News- শুরু হল ঐতিহ্যপূর্ণ বোল্লা রক্ষা কালীর পুজো
জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর: প্রসিদ্ধ ও সুপ্রাচীন উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ও ঐতিহ্যপূর্ণ বোল্লা রক্ষা কালী’ বা ‘বোল্লা কালী’ পুজো শুরু হল। শুক্রবার সাড়ম্বরে পূজিত হলেন “বোল্লা” কালী। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা গ্রামে অবস্থিত ঐতিহ্য ও মাহাত্ম্য সমৃদ্ধ রক্ষা কালী মন্দির বোল্লা কালী বলেই সুপ্রসিদ্ধ। প্রতিবছর রাসপূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় ও সোমবারে মায়ের বিসর্জন হয়। এই কয়েক দিন যাবৎ মায়ের পুজোকে ঘিরে এলাকা উৎসব মুখর হয়েছে থাকে। এছাড়াও সারা বছর নিয়মের সাথে সপ্তাহের প্রতি শুক্রবার, শনিবার ও মঙ্গলবারে পুজো হয়। এই মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ও ঐতিহ্যপূর্ণ। দুই দিনাজপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও রাজ্য, এমনকি বাংলাদেশ থেকেও বহু মানুষ এই পুজো দেখতে আসেন। Continue Reading

