Tuesday, April 21, 2026
- Advertisement -

তিন বন্ধু মিলে বিষ্ণুপুরের জঙ্গলে ঘুরতে এসে ক্যানেলের জলে ডুবে মৃত্যু হল এক যুবককের, শোখের ছায়া এলাকায়

- Advertisement -

তিন বন্ধু মিলে বিষ্ণুপুরের জঙ্গলে ঘুরতে এসে ক্যানেলের জলে ডুবে মৃত্যু হল এক যুবককের, শোখের ছায়া এলাকায়

 

নিজস্ব সংবাদদাতা বাঁকুড়া :- হুগলি জেলার গড়মান্দান গ্রামের ২৮ বছরের যুবক শেখ আবু সামাদ গতকাল তার দুই বন্ধুর সঙ্গে ঘুরতে এসেছিল জয়পুর এবং বিষ্ণুপুরের জঙ্গলে।

জানা যায় স্থানীয় একটি হোটেলে দুপুরের লাঞ্চ সেড়ে জয়পুরের জঙ্গল হয়ে বিষ্ণুপুরের বাসুদেবপুর জঙ্গলে প্রবেশ করে। হঠাৎ করেই সেখানে তিন বন্ধু মিলে কংসাবতী ক্যানেলে স্নান করতে নামে এবং শেখ আবু সামাদ জলে তলিয়ে যায়। বিষয়টি নজরে আসে স্থানীয়দের।

খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায় তড়িঘড়ি ঘটনার স্থলে পৌছায় বিষ্ণুপুর থানার পুলিশ। এরপর পুলিশ এবং স্থানীয়দের প্রচেষ্টায় আবু সামাদের নিথর দেহ উদ্ধার হয়। নিয়ে আসা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে।

আজ মৃতদেহ ময়না তদন্ত করা হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে মৃত্যু সঠিক কারণ জানার জন্য। অন্যদিকে পরিবারের লোকজন জানতে পেরে গতকাল রাতেই ছুটে আসে বিষ্ণুপুর থানায় এখনো হাসপাতালে। জানা যায় দুই বন্ধুকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ঘটনা কি ঘটেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments