Tuesday, April 21, 2026
- Advertisement -

তৃণমূলের প্রাক্তন মুখপাত্র ডাঃ শান্তনু সেনের তীব্র ক্ষোভ 

- Advertisement -

তৃণমূলের প্রাক্তন মুখপাত্র ডাঃ শান্তনু সেনের তীব্র ক্ষোভ

নিউজ ডেস্ক :- ডাঃ শান্তনু সেন দীর্ঘদিন ধরেই তৃণমূলের সৈনিক। তিনি ছিলেন তৃণমূলের একজন মুখপাত্র। কিন্তু আর জি কর কান্ড নিয়ে দল বিরোধী কথা বলায় তাঁকে মুহূর্তে দলের মুখপাত্র পদ থেকে বহিস্কার করা হয়। এই বহিস্কারে খুবই ক্ষুন্ন ও আপনিত হয়ে তিনি মুখ খুললেন অবশেষে। তিনি বলেন, মাননীয়া, আমার নেত্রী, আপনি সঠিক খবর পাচ্ছেন না। আপনাকে অন্ধকারে রাখা হচ্ছে। আমি বারবার বলব, যদি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকমতো বুঝতেন এবং প্রথম দিন থেকে ঠিক কাজ করতেন, তাহলে আরজি করের এই অবস্থা দাঁড়াতো না। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে তাঁর পাশে থাকা নেতারা অন্ধকারে রেখেছে। সঠিক খবর তাঁর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না।

তাঁর ক্ষোভ এতোটাই তীব্র ছিল যে, সমস্ত রীতি ভেঙে তিনি সাংবাদিকদের বলেন, “এই দলে আমার থেকে অনেক নবীন রাজনৈতিক নেতার কাছ থেকে আমাকে সরানোর বার্তা শুনতে হচ্ছে। আমি দলের পুরনো দিনের সৈনিক। অথচ এই দলে যারা বারবার দলবদল করে, একবার ওই দল একবার এই দল করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে, তাঁরা দলে ঢুকে নেতা হয়ে যাচ্ছে। অথচ পরিষ্কার কথা বললেই ক্ষতি।” এখন দেখার মুখ্যমন্ত্রী এবার কোন ভূমিকা গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments