Tuesday, April 21, 2026
- Advertisement -

নিরাপত্তা চেয়ে সন্দীপ ঘোষ আদালতে 

- Advertisement -

নিরাপত্তা চেয়ে সন্দীপ ঘোষ আদালতে

নিউজ ডেস্ক :- এই মুহূর্তে বাংলার সর্বোচ্চ জ্বলন্ত ইস্যু আর জি কর কান্ড। শুক্রবার সেই ঘটনা নিয়ে শাসক ও বিরোধী সকলেই প্রতিবাদে পথে নেমেছেন। এর মধ্যেই আদালতের দ্বারস্থ আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আদালত সূত্রের খবর, এদিনই দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টে আবেদন জানান সন্দীপবাবু। যদিও দ্রুত শুনানির আর্জি খারিজ করে সোমবার ফের আবেদন করার কথা জানিয়েছে আদালত। এই মুহূর্তে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আদালত। তাঁকে দীর্ঘ ছুটিতে পাঠিয়েছে আদালত।

অভিযোগ, ঘটনার পর হাসপাতালের তরফে মৃত ছাত্রীর পরিবারকে আত্মহত্যার ঘটনা বলে জানানো হয়েছিল। ঘটনায় প্রশ্নের মুখে পড়েন তৎকালীন অধ্যক্ষ। তাঁর পদত্যাগ চেয়ে আন্দোলনে নামে ডাক্তারি পড়ুয়ারা। ঘটনায় হাসপাতালের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আদলত। তারপরই নিরাপত্তা চেয়ে তিনি আদালতের দ্বারস্থ হওয়ায় বিষয়টিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আদালত সূত্রে খবর, নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে আবেদন জানিয়েছেন সন্দীপবাবু। এই মুহূর্তে ঘরে ও বাইরে অনেকটাই কোনঠাসা তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments