বিজেপির অবস্থান নিয়ে প্রবল উত্তেজনা শ্যামবাজারে
নিউজ ডেস্ক :- আজ, শুক্রবার কলকাতায় জুরে শাসক বিরোধী সকলের প্রতিবাদ কর্মসূচি। বিজেপির পূর্ব ঘোষিত অবস্থান শ্যামবাজারে। কিন্তু বৃহস্পতিবার রাতেই বিজেপির অবস্থান মঞ্চ পুলিশ ভেঙে দেয় বলে অভিযোগ ওঠবে। আজ সকাল থেকেই নেতা কর্মীরা ওখানে উপস্থিত হয়। পুলিশ আটকাতে গেলে, রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিজেপি নেতা উমেশ রায় সহ একাধিক নেতা-নেত্রীকে কার্যত চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। তৈরি হয়েছে চূড়ান্ত বিশৃঙ্খলা। ধরনা কর্মসূচিতে যোগ দিতে শ্যামবাজারে উপস্থিত হয়েছেন রূপা গঙ্গোপাধ্য়ায়, অগ্নিমিত্রা পল, রুদ্রনীল ঘোষ সহ একাধিক নেতা-নেত্রী। রুদ্রনীল ঘোষ, অশোক কীর্তনিয়ার মতো নেতাদেরও আটক করা হয়েছে। এর ফলে উত্তেজনা আরো বেড়ে যায়। ওখানে আরো কর্মী গিয়ে উপস্থিয় হয়।
পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র্যাফ। কাঁদানে গ্যাস নিয়ে হাজির হয়েছে পুলিশ। বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় বলেন, ‘আরজি করে প্ল্যান করে হামলা চালানো হয়েছিল। সেখানে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। আর প্রতিবাদ করতে যেতেই পুলিশ ধরপাকড় শুরু করেছে।’ অগ্নিমিত্রা পলও প্রশ্ন তুলেছেন, ‘বুধবার রাতে আরজি করে হামলার ঘটনায় পুলিশের কোনও ভূমিকা দেখা যায়নি, অথচ বিজেপির ধরনায় কেন এত তৎপর পুলিশ?’ তিনি আরো বলেন, একজনকে গ্রেফতার করে আসল রাঘব বোয়ালদের আড়াল করছে তৃণমূল।

